আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বেআইনি টোল ও ড্রপ গেটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, জেলা প্রশাসনকে নির্দেশ রাজ্য সরকারের

Published on: May 13, 2026
---Advertisement---

কলকাতা, ১৩ মেঃ রাজ্যের বিভিন্ন জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘদিন ধরে বেআইনি টোল ও ড্রপ গেট চালানোর অভিযোগ উঠছিল। এবার সেই অভিযোগের প্রেক্ষিতে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। নতুন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল দায়িত্ব নেওয়ার পরই জেলা প্রশাসনের উদ্দেশে জারি হল গুরুত্বপূর্ণ নির্দেশিকা। অবিলম্বে সমস্ত বেআইনি টোল ও ড্রপ গেট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, মুখ্যসচিবের দপ্তর থেকে ইতিমধ্যেই সমস্ত জেলাশাসকদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, বিভিন্ন রাস্তায় বৈধ ও অবৈধ সমস্ত টোল সংগ্রহ কেন্দ্রের তালিকা প্রস্তুত করতে হবে। আগামী ১৫ মে দুপুর ১২টার মধ্যে সেই রিপোর্ট আন্ডার সেক্রেটারির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাজনৈতিক মদতে বেআইনিভাবে টোল আদায় করা হচ্ছে। প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছিলেন সাধারণ মানুষ ও বিরোধীরা। এবার নতুন সরকার সেইসব অভিযোগের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিতে শুরু করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, শুধুমাত্র বর্তমান বেআইনি টোল গেট বন্ধ করাই নয়, ভবিষ্যতে যাতে নতুন করে এই ধরনের কেন্দ্র গড়ে উঠতে না পারে, সেদিকেও নজর রাখতে হবে জেলা প্রশাসনকে। পাশাপাশি অবৈধভাবে টাকা তোলার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থারও ইঙ্গিত দেওয়া হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনিক দুর্নীতি ও অবৈধ আর্থিক লেনদেন বন্ধে একের পর এক কড়া বার্তা দিচ্ছে বিজেপি সরকার।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment