আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটার তালিকা সংশোধন ঘিরে ফের সুপ্রিম কোর্টে রাজ্য, “ছোটখাটো অজুহাতে প্রক্রিয়া আটকে দেবেন না”, কড়া বার্তা প্রধান বিচারপতির

Published on: February 27, 2026
---Advertisement---

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারিঃ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন(SIR) প্রক্রিয়া নিয়ে আবারও সুপ্রিম কোর্ট-এর দ্বারস্থ হল রাজ্য সরকার। রাজ্যের অভিযোগ, আদালতের পূর্ব নির্দেশ মানছে না নির্বাচন কমিশন এবং জুডিশিয়াল অফিসারদের সরাসরি নির্দেশ দিচ্ছে কমিশন। এদিন রাজ্যের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল।

শুনানিতে সিব্বল দাবি করেন, কমিশন বিচারকদের কী শংসাপত্র গ্রহণ করতে হবে আর কোনটি নয়, সে বিষয়ে নির্দেশ দিচ্ছে যা আদালতের নির্দেশের পরিপন্থী। এমনকি হাইকোর্টকে না জানিয়েই জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হয়। বিশেষ করে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে রাজ্য। মহকুমাশাসকের দেওয়া ডোমিসাইল শংসাপত্র কেন গ্রহণ করা হবে না, তা নিয়েও আদালতে সওয়াল করা হয়।

তবে অভিযোগ খারিজ করে কমিশনের উপর আস্থা রাখার পরামর্শ দেয় শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত পর্যবেক্ষণে বলেন, “পুরো প্রক্রিয়া আটকে দেওয়ার জন্য ছোটখাটো অজুহাত দেখাবেন না।” বিচারপতি বাগচীও মন্তব্য করেন, আদালতের নির্দেশ স্পষ্ট এবং কমিশন তা অগ্রাহ্য করতে পারে না। বিচারকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার উপর জোর দেয় আদালত।

উল্লেখ্য, এর আগে SIR প্রক্রিয়া নিয়ে কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষের ভোটাধিকার রক্ষায় আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছিল। এদিন আদালত স্পষ্ট জানায়, একই ইস্যুতে বারবার আবেদন জানানো উচিত নয় এবং বিষয়টির ইতি টানা প্রয়োজন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment