কোচবিহার, ১৫ ডিসেম্বর : কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন হল।
সোমবার ওই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার মেডিকেলের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মাধব চন্দ্র অধিকারী, কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ বিশিষ্ট জনেরা।
উদ্যোক্তারা জানান, ওই প্রতিযোগিতায় কোচবিহার থেকে হলদিবাড়ি তুফানগঞ্জ থেকে মাথাভাঙ্গা, দিনহাটা মেখলিগঞ্জ বিভিন্ন মহকুমার বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেবেন।এবারের প্রতিযোগিতার আয়োজনে দায়িত্ব রয়েছে কোচবিহার কলেজ।ওই অনুষ্ঠানে কোচবিহার কলেজের অধ্যক্ষ পঙ্কজ দেবনাথ উপস্থিত ছিলেন।





