আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পুজোর আগেই ঝাঁ চকচকে রাস্তা, শিলিগুড়িতে সংস্কারকাজ খতিয়ে দেখলেন প্রশাসক

Published on: October 2, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২ অক্টোবরঃ পুজোর আগে শহরকে সাজিয়ে তোলার তোড়জোড়। যানজট, ভাঙাচোরা রাস্তা কিংবা খানাখন্দের ভোগান্তি যতটা সম্ভব কমিয়ে উৎসবের মরসুমে শহরবাসীকে স্বস্তি দিতে তৎপর শিলিগুড়ি পুরনিগম। শুক্রবার সকালে শহরের একাধিক এলাকায় চলমান রাস্তা সংস্কারের কাজ সরেজমিনে ঘুরে দেখলেন পুরনিগমের প্রশাসক আর বিমলা। কাজের অগ্রগতি থেকে রাস্তার বর্তমান পরিস্থিতি সবই খতিয়ে দেখেন তিনি।

সকাল সাড়ে ১১টা নাগাদ ১৬ নম্বর ওয়ার্ড থেকে পরিদর্শন শুরু করেন প্রশাসক। এর পর শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় যান তিনি। রথখোলা রোড এলাকাতেও গিয়ে রাস্তার সংস্কার ও মেরামতির কাজের পরিস্থিতি খতিয়ে দেখেন। পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন পুরনিগমের আধিকারিক এবং সংশ্লিষ্ট কর্মীরা।

পুজোর মরসুম সামনে। ফলে শহরের রাস্তাঘাটের পরিস্থিতি নিয়ে এখন বাড়তি নজর পুরনিগমের। বছরের অন্য সময়ের তুলনায় পুজোর সময়ে শিলিগুড়ির রাস্তায় যানবাহন ও মানুষের চাপ অনেকটাই বেড়ে যায়। ফলে গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মেরামত এবং চলাচলের উপযোগী করে তোলার কাজ দ্রুত শেষ করার উপর জোর দেওয়া হচ্ছে।

শহরের বিভিন্ন রাস্তায় দীর্ঘদিন ধরেই সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে অভিযোগ রয়েছে। কোথাও খানাখন্দ, কোথাও পিচ উঠে যাওয়া নিত্যদিনের যাতায়াতে সমস্যায় পড়েন বাসিন্দারা। সেই পরিস্থিতিতে এদিন বিভিন্ন রাস্তার বাস্তব অবস্থা নিজের চোখে দেখেন প্রশাসক। কোথায় কী ধরনের মেরামতি প্রয়োজন, কোন কাজ কতটা এগিয়েছে এবং কোথায় আরও দ্রুত পদক্ষেপ করা দরকার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তা বোঝার চেষ্টা করেন তিনি।

শুধু রাস্তা সংস্কার নয়, কাজ চলাকালীন যান চলাচল যাতে ব্যাহত না হয়, সে দিকেও নজর দেওয়ার কথা জানানো হয়েছে পুরনিগমের তরফে। উৎসবের আগে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি যতটা সম্ভব মসৃণ ও চলাচলের উপযোগী করে তোলাই এখন লক্ষ্য।

পুজোর আর বেশি দেরি নেই। তার আগেই শিলিগুড়িকে খানাখন্দমুক্ত, পরিচ্ছন্ন এবং আরও স্বস্তিদায়ক করে তুলতে রাস্তা সংস্কারের কাজে গতি আনতে চাইছে পুরনিগম। প্রশাসকের এই সরেজমিন পরিদর্শনের পর সংশ্লিষ্ট কাজ আরও তৎপরতার সঙ্গে এগোয় কি না, এখন সেটাই দেখার।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment