আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গোশালায় গোমাতার পুজো ও সাধুসন্তদের সঙ্গে বৈঠক, শুভেন্দুর সফর ঘিরে জল্পনা

Published on: May 27, 2026
---Advertisement---

কলকাতা, ২৭ মেঃ আগামীকাল বৃহস্পতিবার মায়াপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, সকাল ১০টা নাগাদ হেলিকপ্টারে করে তিনি মায়াপুরের হেলিপ্যাডে পৌঁছবেন। যদিও বিজেপির তরফে এই সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দলীয় সূত্রে জানা গিয়েছে, এটি মূলত মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সফর।

প্রশাসনিক সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে হেলিকপ্টারে মায়াপুরের উদ্দেশে রওনা দেবেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে দলের কয়েকজন সাংসদ ও বিধায়কও থাকতে পারেন বলে জানা গিয়েছে। মায়াপুরে পৌঁছে প্রথমেই তিনি স্থানীয় গোশালায় যাবেন। সেখানে গোমাতার পুজো করার সম্ভাবনা রয়েছে।

এরপর মুখ্যমন্ত্রীর মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে যাওয়ার কথা রয়েছে। সেখানে একটি বিশেষ যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। ধর্মীয় এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

এছাড়াও, সফরকালে সাধুসন্তদের সঙ্গে শুভেন্দু অধিকারীর একটি বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে। যদিও সেই বৈঠকের মূল আলোচ্য বিষয় এখনও স্পষ্ট নয়। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মায়াপুর এলাকায় প্রশাসনিক তৎপরতাও শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বিজেপি নেতৃত্বও সফর উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment