আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গলা-ঘাড়ে ছোট্ট গুটি, আতঙ্ক নয়! ৫০ শিশুকে নিয়ে গবেষণার পর শিলিগুড়িতে লিম্ফ নোডের চিকিৎসা শুরু আরআরএইচে

Published on: September 21, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বরঃ শিশুর ঘাড়ে, চোয়ালের পাশে কিংবা গলার নীচে হঠাৎ ছোট্ট একটা গুটি। চোখে পড়তেই দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। টিউমার নয় তো? এমন আশঙ্কাও তৈরি হয় অনেকের মনে। অথচ শিশুদের ক্ষেত্রে নানা ধরনের সংক্রমণের কারণেও ফুলে উঠতে পারে লিম্ফ নোড। সেই জায়গা থেকেই নতুন উদ্যোগ শিলিগুড়িতে। ৫০ শিশুকে নিয়ে গবেষণামূলক চিকিৎসার পর এ বার লিম্ফ নোডের সমস্যা নিয়ে আলাদা চিকিৎসা পরিষেবা চালু করল মাটিগাড়ার বড়পথুরে অবস্থিত রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট ফর হোমিওপ্যাথি (আরআরএইচ)।

কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের অধীন এই প্রতিষ্ঠানের বহির্বিভাগে নিয়মিত চিকিৎসা করাতে আসা শিশুদের মধ্যে লিম্ফ নোড ফুলে যাওয়ার প্রবণতা নজরে আসে চিকিৎসকদের। একই ধরনের সমস্যা নিয়ে একের পর এক শিশু আসায় বিষয়টি নিয়ে বিস্তারিত কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়ে শুরু হয় গবেষণা।

প্রতিষ্ঠান সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে ৫০ জন শিশুকে নিয়ে প্রায় তিন মাস ধরে গবেষণামূলক চিকিৎসা করা হয়। চিকিৎসার পাশাপাশি শিশুদের শারীরিক পরিস্থিতি এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। গবেষণার সময়ে সংশ্লিষ্ট পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যেই করা হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানের।

আরআরএইচ সূত্রে আরও জানা গিয়েছে, লিম্ফ সংক্রান্ত সমস্যা নিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১০ জন শিশু বহির্বিভাগে এলে তাঁদের মধ্যে প্রায় দু’জনের ক্ষেত্রে লিম্ফ নোড ফুলে যাওয়ার সমস্যা দেখা যেত। সেই অভিজ্ঞতা থেকেই শিশুদের এই সমস্যার ধরন, চিকিৎসায় প্রতিক্রিয়া এবং চিকিৎসা-পদ্ধতি নিয়ে গবেষণা শুরু হয়।

চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় লিম্ফ নোড ফুলে যাওয়াকে লিম্ফ্যাডেনোপ্যাথি বলা হয়। শিশুদের সর্দি-কাশি, গলার সংক্রমণ, টনসিল, কানের সমস্যা কিংবা দাঁতের সংক্রমণ-সহ বিভিন্ন কারণে সাময়িক ভাবে লিম্ফ নোড ফুলে উঠতে পারে। সংক্রমণ নিয়ন্ত্রণে এলে অনেক ক্ষেত্রেই ধীরে ধীরে ফোলাভাব কমে যায়।

তবে দীর্ঘদিন গুটি থেকে গেলে, দ্রুত আকার বাড়লে, গুটি অস্বাভাবিক ভাবে শক্ত হয়ে গেলে কিংবা জ্বর, পুঁজ বা অন্য কোনও উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ সব ধরনের ফোলাভাবকে একই চোখে দেখা ঠিক নয়।

আরআরএইচের অধিকর্তা রঞ্জিত সোনি জানান, শিশুদের লিম্ফ নোড নিয়ে অভিভাবকদের মধ্যে নানা ভুল ধারণা রয়েছে। বহির্বিভাগে নিয়মিত রোগী আসার পর বিষয়টি নিয়ে গবেষণার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর দাবি, বছরের শুরুতে কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী গবেষণা শুরু হয় এবং প্রথম পর্যায়ে ৫০ জন শিশুকে নিয়ে কাজ করা হয়েছিল। গবেষণার ফল ইতিবাচক হওয়ার পর এ বার পরিষেবা চালু করা হয়েছে।

ফলে গলা বা ঘাড়ে গুটি দেখলেই আতঙ্ক নয় প্রথমে কারণ জানা জরুরি। সেই সচেতনতার বার্তার পাশাপাশি উত্তরবঙ্গের শিশুদের জন্য নতুন চিকিৎসা পরিষেবা কতটা কার্যকর হয়, এখন নজর সেদিকেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

নাম-প্রতীক ফ্রিজ, তবু তহবিলে হাত মমতা শিবিরের! ২৯ জানুয়ারি পর্যন্ত তিন অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি বহাল হাই কোর্টে

 ‘খাম’ নিয়ে টানাটানি শেষ হচ্ছে না! ‘আলমারি’ পেয়েও প্রতীক ফেরাতে হাই কোর্টে নওশাদ, নজর ৬ অক্টোবরের উপনির্বাচনে

নাম-প্রতীক ‘ফ্রিজ’, এ বার সুপ্রিম কোর্টে মমতা! দ্রুত শুনানির আর্জি, ‘এই সপ্তাহেই’ শুনানির আশ্বাস প্রধান বিচারপতির

মৎস্যশিল্পে ‘ডবল ইঞ্জিন’-এর গতি, ৯ কোটি বরাদ্দের ঘোষণা! প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় এল পশ্চিমবঙ্গ

নাড্ডার কনভয় হামলার ছ’বছর পর গ্রেফতার দুই তৃণমূল নেতা, মগরাহাটে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত রিপন-সঞ্জীব

অভিষেকের পর এবার অরূপ! শালবনি জমি মামলায় সুমিতের বয়ানে ফের মোড়, দাবি আইনজীবীর

Leave a Comment