আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মুখ্যমন্ত্রীর চিঠি ও উপহার নিয়ে ক্রীড়াবিদ অজিত বর্মনের বাড়িতে সিতাই বিধায়ক সংগীতা রায়

Published on: January 18, 2026
---Advertisement---

দিনহাটা, ১৮ জানুয়ারিঃ দীর্ঘদিন ধরে ক্রীড়াক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে পাঠানো চিঠি ও উপহার নিয়ে ক্রীড়াবিদ অজিত বর্মনের বাড়িতে পৌঁছালেন সিতাই বিধানসভার বিধায়ক সংগীতা রায়। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এদিন এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার দিনহাটার ওকরাবাড়ি এলাকায় অজিত বর্মনের বাসভবনে উপস্থিত হয়ে বিধায়ক তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান। পাশাপাশি মুখ্যমন্ত্রীর লেখা শুভেচ্ছাবার্তা সম্বলিত চিঠি ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত থেকে এলাকার নাম উজ্জ্বল করায় অজিত বর্মনের ভূমিকাকে কুর্নিশ জানানো হয় এই অনুষ্ঠানে।

বিধায়ক সংগীতা রায় বলেন, “ক্রীড়াবিদ অজিত বর্মন শুধু একজন সফল খেলোয়াড় নন, তিনি নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা। ক্রীড়ার মাধ্যমে সমাজ গঠনে তাঁর অবদান প্রশংসনীয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় ক্রীড়া ও ক্রীড়াবিদদের পাশে রয়েছেন।”

এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। তাঁদের উপস্থিতিতে গোটা অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। সম্মান পেয়ে আপ্লুত অজিত বর্মন মুখ্যমন্ত্রী ও বিধায়ককে কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও ক্রীড়ার উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment