আলিপুরদুয়ার, ১৬ ডিসেম্বর: এস আই আর খসড়া তালিকা প্রকাশ আলিপুরদুয়ারে নাম বাদ গেল ৯৫ হাজার ২৮৬ জনের।এদিন আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় সাংবাদিক সম্মেলন করে একথা জানান আলিপুরদুয়ার জেলাশাসক আর বিমলা।
এদিন ডুয়ার্সকন্যাতে সর্বদলীয় বৈঠক হয় এবং বৈঠক শেষে প্রতিটি রাজনৈতিক দলের হাতে খসড়া ভোটার তালিকা তুলে দেওয়া হয়। আলিপুরদুয়ার জেলা শাসক আর বিমলা জানান, আলিপুরদুয়ারে আ্যনুমারেশন ফর্ম ছিল ১০ লক্ষ নিরানব্বই চারশো ছিয়াছি ফর্ম দেওয়া হয়েছিল।
এর মধ্যে ৯৫ হাজার ২৮৬ ফর্ম কালেকশন হয়নি বিভিন্ন কারণে এর মধ্যে কেউ মৃত্যু হয়েছে কেউ অন্যত্র চলে গিয়েছে।খসড়া ভোটার তালিকায় ১০লক্ষ চার হাজার ২০০ জনের নাম খসড়া তালিকায় বের হয়েছে।





