শিলিগুড়ি, ১৫ মেঃ শহরে বেআইনি জমি দখল ও মাদক কারবার রুখতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট বিশেষ পদক্ষেপ নিয়েছে। ডিসিপি ট্র্যাফিক কাজী শামসুদ্দিন আহমেদ শুক্রবার এক সাংবাদিক বৈঠকে জানান, “অ্যান্টি নার্কোটিক্স সেল” গঠন করা হয়েছে এবং এতে একজন এডিসিপির নেতৃত্বে এসিপি, ইন্সপেক্টর ও অভিজ্ঞ পুলিশ সদস্যরা থাকবেন।
সেলের মূল কাজ হবে মাদক পাচার দমন, এনডিপিএস আইনের অধীনে অভিযান পরিচালনা এবং মাদকাসক্তদের পুনর্বাসন। জমি দখল ও মাফিয়াদের বিরুদ্ধে সরাসরি নজরদারি চালানো হবে। সাধারণ মানুষ সমস্যার অভিযোগ দিলে তা দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ কমিশনারেট ৮৫৯৭৯৮৮০০২ নম্বরে হেল্পলাইন চালু করেছে। অভিযোগদাতার পরিচয় গোপন রাখা হবে এবং প্রয়োজনীয় পুরস্কারও প্রদান করা হবে। এছাড়া সাম্প্রতিক চুরি ও অপরাধের ঘটনার তদন্তেও পুলিশ জোর দিয়েছে। ডিসিপির মন্তব্য, “অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ শহর গড়াই আমাদের লক্ষ্য।”





