আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

থানার ব্যারাকেই ঝু/ল/ন্ত দে/হ এসআইয়ের,হাবড়ায় পুলিশকর্মীর মৃ/ত্যু ঘিরে রহস্য

Published on: September 14, 2026
---Advertisement---

উত্তর ২৪ পরগনা, ১৪ সেপ্টেম্বরঃ রাতেও ছিলেন ডিউটিতে। কাজ শেষে ফিরেছিলেন থানার ব্যারাকে নিজের ঘরে। সকাল হতেই সেই ঘর থেকেই উদ্ধার হল হাবড়া থানার সাব-ইন্সপেক্টর বিশ্বনাথ সেনের ঝুলন্ত দেহ। দরজা ভিতর থেকে বন্ধ। সাড়া মিলছিল না ফোনেও। শেষ পর্যন্ত সহকর্মীরাই দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশকর্মীর এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে কী ঘটেছিল রাতে?

উত্তর ২৪ পরগনার হাবড়া থানার ঘটনা। মৃত এসআই বিশ্বনাথ সেনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। কর্মসূত্রে হাবড়ায় থাকতেন তিনি। থানার ব্যারাকেই তাঁর জন্য নির্দিষ্ট একটি ঘর ছিল। রবিবার রাতে ডিউটি সেরে সেখানেই ফিরে যান বিশ্বনাথ।

থানা সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ঘর থেকে তাঁর কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। প্রথমে সহকর্মীদের মনে হয়েছিল, হয়তো ঘুমোচ্ছেন। কিন্তু বেশ কিছুক্ষণ পরেও দরজা না খোলায় সন্দেহ হয়। মোবাইলে ফোন করা হয়। তাতেও সাড়া মেলেনি। এরপর দরজায় ধাক্কা দেওয়া হলেও ভিতর থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেষ পর্যন্ত দরজা ভেঙে ঘরে ঢোকেন সহকর্মীরা। সেখানেই বিশ্বনাথকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। দ্রুত তাঁকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা জানান, ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।

প্রাথমিক ভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ছুটি পাওয়া নিয়ে কোনও সমস্যা হয়েছিল কি না, কর্মক্ষেত্রে কোনও চাপ ছিল কি না এমন একাধিক প্রশ্ন সামনে এসেছে। যদিও সহকর্মীদের বক্তব্য, রবিবার রাতেও বিশ্বনাথের আচরণে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনার নেপথ্যে ঠিক কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর তদন্তে ঘটনাস্থল থেকে কী কী তথ্য মেলে, এখন সেদিকেই নজর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

প্রতীক-জটের মধ্যেই নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঋতপন্থী তৃণমূলের, লড়াই কি বিজেপির চেয়ে বেশি দুই তৃণমূলের?

মমতা নয়, নন্দীগ্রামে সঞ্চিতা-‘চাকরি-দুর্নীতি’ বিতর্কের প্রার্থীকে ঘিরে প্রশ্ন

 ‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করা যায়’, ‘বিজেপিতে রীতি-নীতি মেনেই প্রার্থী’, কালীঘাট তৃণমূলকে কটাক্ষ দিলীপের

বাগেশ্বরের ছবি পোড়ানোর মামলা: জামিন অতনু-আশুতোষ-প্রদীপের, ‘সত্যের জয়’ কংগ্রেসের

পুরভোটের আগে বঙ্গ বিজেপির প্রচারযন্ত্রে বড় রদবদল, ফিরলেন সায়ন্তন-কেয়া

‘মঙ্গল গ্রহের বিজেপিতে যোগ দেবে!’ এনসিপিআইয়ের ১৭ সাংসদের যোগদানের দাবিতে জগদীশকে কড়া জবাব শমীক ভট্টাচার্য-এর

Leave a Comment