আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নববর্ষের সকালে প্রভাত ফেরি ও জনসংযোগে শঙ্কর ঘোষ, উৎসবের আবহে প্রচার জোরদার

Published on: April 15, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৫ এপ্রিলঃ বাংলা নববর্ষের সকালেই উৎসবমুখর পরিবেশে প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডাঃ শঙ্কর ঘোষ। শহরের বিভিন্ন প্রান্তে আয়োজিত একাধিক প্রভাত ফেরি ও নববর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

দিনের শুরুতেই ওয়ার্ড নম্বর ২৪-এর তরুণ তীর্থ ক্লাবে আয়োজিত প্রভাত ফেরি ও নববর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন ডাঃ ঘোষ। সকাল সাড়ে আটটা নাগাদ শুরু হওয়া এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ঢাক-ঢোলের তালে ও সাংস্কৃতিক আবহে নববর্ষকে স্বাগত জানিয়ে তিনি সকলের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এরপর সিদ্ধেশ্বরী কালীবাড়ি(জলপাই মোড়)থেকে শুরু হয়ে মহামায়া কালীবাড়ি(ইন্ডাস্টেডিয়াম)পর্যন্ত একটি বড় প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন তিনি। শোভাযাত্রায় অংশ নিয়ে পথচলতি মানুষদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ আরও মজবুত করার চেষ্টা করেন।

সকাল দশটা নাগাদ মা ভবানী কালী বাড়ি থেকে বিধান মার্কেটের রাধা গোবিন্দ মন্দির পর্যন্ত আরেকটি প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতেও প্রার্থীর সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ধর্মীয় আবহ ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে এগিয়ে চলে এই শোভাযাত্রা, যেখানে বহু মানুষ অংশ নেন।

সব মিলিয়ে বাংলা নববর্ষের এই বিশেষ দিনে ধারাবাহিক প্রভাত ফেরি ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে ডাঃ শঙ্কর ঘোষ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। উৎসবের আবহে রাজনৈতিক প্রচারের এই মেলবন্ধন এলাকায় আলাদা মাত্রা যোগ করেছে। এখন দেখার, এই উদ্যোগ আসন্ন নির্বাচনে কতটা প্রভাব ফেলে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment