আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে জমি বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Published on: May 28, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৮ মেঃ শিলিগুড়ি শহরের ২ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনি এলাকায় জমি সংক্রান্ত বিরোধ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা সুবর্ণা সাহা বিজেপি নেতা প্রদীপ চৌধরী-র বিরুদ্ধে জমি দখল ও জাল নথি তৈরির গুরুতর অভিযোগ তুলেছেন।

বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে সুবর্ণা সাহা জানান, ২০১২ সালে তাঁদের জমি ব্যবসার উদ্দেশ্যে ভাড়ায় নেওয়া হয়েছিল। অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই জমি ফেরত দেওয়া হয়নি। তাঁর দাবি, পরে জাল নথি তৈরি করে জমির মালিকানা দখলের চেষ্টাও করা হয়েছে।

সুবর্ণা সাহার আরও অভিযোগ, বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে গেলে তাঁদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয় এবং হুমকিও দেওয়া হয়। বর্তমানে এই ঘটনায় আইনি লড়াই শুরু হয়েছে এবং দুই পক্ষই আদালতের দ্বারস্থ হয়েছে। স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষ-কেও বিষয়টি জানানো হয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রদীপ চৌধরী। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাঁকে অপমান ও বদনাম করার চেষ্টা চলছে। অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment