আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সীমান্তে হাই অ্যালার্টের আবহে নিরাপত্তায় জোর, ৯৮ বিএসএফ বিওপিতে বিদ্যুৎ ও পানীয় জলের পরিকাঠামো গড়ছে প্রশাসন

Published on: August 5, 2026
---Advertisement---

রায়গঞ্জ, ৫ আগস্টঃ ভারত–বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। সীমান্তবর্তী বিএসএফের একাধিক বর্ডার আউট পোস্ট (বিওপি)-এ উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক আলোর ব্যবস্থা এবং ২৪ ঘণ্টা পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের দাবি, চলতি আর্থিক বছরেই প্রথম পর্যায়ে ৯৮টি বিওপিতে এই পরিকাঠামো গড়ে তোলা হবে।
মঙ্গলবার জেলাশাসক অভিজিৎ শেভালে জানান, সীমান্ত এলাকায় কর্মরত বিএসএফ জওয়ানদের নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নত করতেই এই প্রকল্প নেওয়া হয়েছে। তাঁর কথায়, প্রতিটি নির্বাচিত বিওপিতে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। পাশাপাশি বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে ট্যাপ বসানোর কাজও দ্রুত শুরু হবে।

প্রায় ২২৭ কিলোমিটার দীর্ঘ ভারত–বাংলাদেশ সীমান্ত উত্তর দিনাজপুরের সাতটি ব্লক জুড়ে বিস্তৃত। দীর্ঘদিন ধরেই সীমান্তের বহু বিওপিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং পানীয় জলের পরিকাঠামোর অভাব ছিল বলে অভিযোগ। প্রশাসনের মতে, আধুনিক আলোকসজ্জা চালু হলে রাতের নজরদারি আরও কার্যকর হবে। একই সঙ্গে সীমান্তে কর্মরত জওয়ানদের দৈনন্দিন কাজেও সুবিধা মিলবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চোপড়ার লক্ষ্মীপুর ও ঘির্নিগাঁও, ইসলামপুরের সিমলাডাঙ্গি, নরগাঁও, হেমতাবাদের মাকরহাট, কারজিগাছ এবং গোয়ালপোখরের শ্রীপুর-সহ একাধিক সীমান্ত এলাকায় এই প্রকল্পের আওতায় কাজ হবে। রায়গঞ্জ ও পাঞ্জিপাড়া সেক্টরের অধীনস্থ বিএসএফ ব্যাটেলিয়নের বিভিন্ন বিওপি এই উদ্যোগের অন্তর্ভুক্ত।

প্রশাসনের একাংশের মতে, এই উদ্যোগ শুধু সীমান্ত নিরাপত্তাকেই আরও মজবুত করবে না, বরং সীমান্তবর্তী অন্ধকারাচ্ছন্ন এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের চলাচলও সহজ হবে। সীমান্ত অঞ্চলে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার এই পরিকল্পনাকে তাই নিরাপত্তা ও জনস্বার্থ দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment