আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গণনার আগের দিন শাখাওয়াতে ১৬৩ ধারা জারি এলাকায় স্করপিও প্রবেশ! পুলিশের বিরুদ্ধে তৃণমূলের ক্ষোভ

Published on: May 3, 2026
---Advertisement---

কলকাতা, ৩ মেঃ ভোটগণনার আগের দিন ফের উত্তপ্ত হয়ে উঠল শাখাওয়াত মেমোরিয়াল চত্বর। স্ট্রংরুমের বাইরে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও বহিরাগত একটি গাড়ি প্রবেশ করাকে কেন্দ্র করে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়ায়। ঘটনাকে ঘিরে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শাখাওয়াত মেমোরিয়ালের বাইরে ২০০ মিটার পর্যন্ত এলাকায় ১৬৩ ধারা জারি রয়েছে।

বৃহস্পতিবার রাতের উত্তেজনার পর থেকেই গোটা এলাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে ছিল। তবে রবিবার সকালে আচমকাই একটি স্করপিও গাড়ি স্ট্রংরুমের সামনে এসে দাঁড়ায়। অভিযোগ, গাড়ি থেকে নেমে একজন ব্যক্তি সরাসরি স্ট্রংরুমের ভিতরে প্রবেশ করেন।এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন সেখানে দায়িত্বে থাকা তৃণমূল কর্মীরা।

তাঁদের প্রশ্ন, এত কড়া নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও কীভাবে ওই গাড়ি বিনা তল্লাশিতে ঢুকে পড়ল? কেনই বা তাকে বাধা দেওয়া হল না? এই নিয়েই পুলিশের সঙ্গে তুমুল বচসা শুরু হয়।তৃণমূলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, গাড়িটিতে ‘এক্স আর্মি’ স্টিকার লাগানো ছিল। পাশাপাশি বিজেপির পতাকা ও লোগোও দেখা গিয়েছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে বলে তাঁদের বক্তব্য।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ করে পুলিশ।

জমায়েত সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়। তবে গণনার আগের দিন এমন ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে।উল্লেখ্য, স্ট্রংরুমেই ইভিএমে বন্দি রয়েছে ভোটারদের রায়। তার সুরক্ষা নিয়েই ইতিমধ্যে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে শাসকদল।

বৃহস্পতিবার রাতেও সম্ভাব্য কারচুপির আশঙ্কায় শাখাওয়াতে দীর্ঘক্ষণ নজরদারি চালান তৃণমূল নেত্রী।এই প্রেক্ষাপটে বহিরাগত গাড়ির প্রবেশ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তবে গোটা ঘটনায় প্রশাসনের তরফে এখনও কোনও বিস্তারিত ব্যাখ্যা মেলেনি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment