আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি বড় ইস্যু,শিলিগুড়িতে একগুচ্ছ প্রতিশ্রুতি শংকর ঘোষের

Published on: March 31, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৩১ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি, শূন্যপদ পূরণ এবং পরিকাঠামো উন্নয়নকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরলেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী Shankar Ghosh। এক নির্বাচনী প্রচার সভা থেকে তিনি একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন, যা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

শংকর ঘোষ বলেন, জল, বিদ্যুৎ, রাস্তা, নিকাশি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো মৌলিক পরিষেবার পাশাপাশি রাজ্য পরিচালনার অন্যতম স্তম্ভ হল সরকারি কর্মচারীরা। স্থায়ী, অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের অবদান ছাড়া প্রশাসন কার্যত অচল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন স্তরের কর্মচারী যেমন সাফাই কর্মী, আইসিডিএস কর্মী, স্বাস্থ্যকর্মী, প্যারা-টিচার এবং সিভিক ভলেন্টিয়ারদের বেতন অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম। বিজেপি সরকার ক্ষমতায় এলে তাঁদের সাম্মানিক বৃদ্ধি করা হবে বলে আশ্বাস দেন তিনি।

এছাড়াও, তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশনের কাজ সম্পূর্ণ করে তা কার্যকর করা হবে। এর ফলে গ্রুপ বি ও সি কর্মচারীদের বেতন প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে দাবি করেন তিনি।

রাজ্যে দীর্ঘদিন ধরে শূন্যপদ পূরণ না হওয়া নিয়েও সরব হন বিজেপি প্রার্থী। তাঁর অভিযোগ, ২০১১ সাল থেকে বহু ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া কার্যত থমকে রয়েছে এবং দুর্নীতির কারণে বহু যোগ্য প্রার্থী পরীক্ষায় বসার সুযোগ পাননি। সেই কারণে চাকরিপ্রার্থীদের জন্য বয়সসীমায় পাঁচ বছরের ছাড় দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

একই সঙ্গে, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরকারি কর্মচারীদের অসম্মান করার অভিযোগ তুলে শংকর ঘোষ বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এর জবাব দেবে রাজ্যের মানুষ ও কর্মচারীরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment