আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জদুকুরা দিঘি থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত লালবাজারে শুরু পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ

Published on: January 3, 2026
---Advertisement---

শীতলকুচি,৩ জানুয়ারিঃ উন্নয়নের পথে এগিয়ে চলেছে শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েত। লালবাজার এলাকার জদুকুরা দিঘি থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দীর্ঘদিনের প্রত্যাশিত পথশ্রী কংক্রিট রাস্তার কাজের  সূচনা হয় শনিবার। ফিতা কাটা ও নারকেল ফাটানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করা হয়।

প্রায় ৩৩৪০ মিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণে ব্যয় হবে আনুমানিক এক কোটি ৬৬ লক্ষ টাকা।এলাকাবাসীর দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও স্বচ্ছন্দ করতেই এই কংক্রিট রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিনের  সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলকুচি মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তপন কুমার গুহ, লালবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমেষ রায়, উপপ্রধান গোলাম রব্বানী আহমেদ, পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ সাজ্জাদুর রহমান, মহিলা সভানেত্রী মেরিনা খাতুন বিবি, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য  সহ পঞ্চায়েতের অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই রাস্তা নির্মিত হলে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, কৃষক ও ব্যবসায়ীদের যাতায়াত অনেকটাই সহজ হবে। বর্ষাকালে জল জমে বা কাদার সমস্যায় যে ভোগান্তি ছিল, তা থেকেও মুক্তি মিলবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নতির মাধ্যমে সামগ্রিকভাবে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে এই রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে গ্রামবাসীরা আশাবাদী।

স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বহুদিনের দাবি পূরণ হওয়ায় তাঁরা খুশি। উন্নয়নের এই কাজ দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন হলে লালবাজার এলাকার চিত্রই বদলে যাবে এমনই প্রত্যাশা এলাকাবাসীর।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment