আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে আলিপুরদুয়ার জেলাতেও শুরু হল রাস্তা তৈরির কাজ

Published on: January 7, 2026
---Advertisement---

আলিপুরদুয়ার, ৭ জানুয়ারি : রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে জেলায় জেলায় শুরু হয়েছে রাস্তা তৈরি কাজ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আসছে আরও গতি।সেই গতির ছোঁয়া লেগেছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলাতেও।

নতুন বছরের শুরুতেই রাস্তা কাজের সূচনা হল ওই জেলার তাসাটি চা বাগানে।পুজো করে ফিতে কেটে রাস্তার কাজের সূচনা হয়। ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের তাসাটি চা বাগানের এন এইচ ১৭ রোড থেকে সান্তাল লাইন পর্যন্ত প্রায় ১.৫ কিমি পিচের ওই রাস্তা করা হবে।

জানা গিয়েছে, রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তার কাজে ব্যয় হবে ৭০ লক্ষ টাকা।এতদিন রাস্তাটির বেহাল দশা থাকায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে বহু জনগণের যাতায়াতের সমস্যা হত।দীর্ঘদিন ধরেই এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে ছিল।অবশেষে এদিন রাস্তার কাজের সূচনায় খুশি এলাকার সকলেই।

ওই রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের কর্মাধ্যক্ষা মুক্তা সিংহ দত্ত ছিলেন দলগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান জাগৃতি টোপ্পো খালকো, পঞ্চায়েত সমিতির সদস্য বীরসা উরাও, বিশিষ্ট সমাজসেবী দেবজিৎ পাল, জেরম বাড়া, ধর্মেন্দ্র মিশ্রা, রামচন্দ্র লোহার, সিরিল বাঘোয়ার সহ অন্যান্য বিশিষ্টবর্গরা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment