আলিপুরদুয়ার, ২৬ জানুয়ারিঃ সোমবার দেশ জুড়ে চলছে ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন। একই রকম ভাবে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফ থেকে প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রজাতন্ত্র দিবস উদযাপনের আয়োজন করা হয়।
সরকারি নিয়ম মাফিক সকাল ৯ টা নাগাদ আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের জন্য উপস্থিত হন।
জেলাশাসক আর বিমলা জাতীয় পতাকা উত্তোলন করতে গেলে, জাতীয় পতাকাটি স্তম্ভ থেকে খুলে পরে যাওয়ার উপক্রম হয়।
এদিন জেলাশাসক আর বিমলা পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবসের সূচনা করেন।





