আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সরকারি কর্মীদের জন্য স্বস্তি, যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক নয়, হাই কোর্টে জানাল রাজ্য সরকার

Published on: June 19, 2026
---Advertisement---

কলকাতা, ১৯ জুনঃ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করল রাজ্য সরকার। কলকাতা হাই কোর্টে রাজ্যের তরফে জানানো হয়েছে, ২১ জুনের যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ কোনও সরকারি কর্মীর জন্য বাধ্যতামূলক নয়। কেউ উপস্থিত না থাকলেও তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না।

উল্লেখ্য, গত ১৪ জুন নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সমস্ত সরকারি কর্মীকে উপস্থিত থাকতে হবে। নির্দেশিকায় স্থায়ী ও অস্থায়ী কর্মীদের পাশাপাশি চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, আউটসোর্সড এবং সম্মানিকভিত্তিক কর্মীদেরও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। কর্মসূচির সময় নির্ধারণ করা হয়েছিল সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত।

এই নির্দেশিকার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয় সরকারি কর্মচারীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। সংগঠনের দাবি ছিল, যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ সম্পূর্ণ স্বেচ্ছাসেবী হওয়া উচিত। কোনও সরকারি কর্মীকে বাধ্য করা যায় না। এই মর্মেই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়।

মামলার শুনানিতে আদালত রাজ্যের কাছে জানতে চায়, কোন আইনি ভিত্তিতে সরকারি কর্মীদের জন্য যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি এ সংক্রান্ত অবস্থান লিখিতভাবে জানাতে নির্দেশ দেয় আদালত।

সেই নির্দেশ মেনেই রাজ্যের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিতি বাধ্যতামূলক নয়। এটি একটি জনস্বাস্থ্য ও সচেতনতামূলক কর্মসূচি হলেও কোনও কর্মী অংশগ্রহণ না করলে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে না বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না।

রাজ্যের এই অবস্থান স্পষ্ট হওয়ার পর সরকারি কর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এখন নজর রয়েছে মামলার পরবর্তী শুনানি এবং আদালতের চূড়ান্ত পর্যবেক্ষণের দিকে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

শিক্ষক না অভিযুক্ত? আদালত থেকে মুক্তির পর তন্ময়কে ঘিরে আবেগ, শোভাযাত্রায় ফিরলেন স্কুলে

রেললাইনের পাশে র*ক্তা*ক্ত যুবক উ*দ্ধা*র,আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা নাকি দু*র্ঘ*ট*না,ধোঁয়াশায় বামনহাট

‘ইতিহাস চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল’,পশ্চিমবঙ্গ দিবসে প্রাক্তন তৃণমূল সরকারকে তোপ শুভেন্দুর, শুভেচ্ছা অমিত শাহেরও

তৃণমূল বিধায়কদের সই জাল কাণ্ডে শোভনদেবের বাড়িতে সিআইডি,রেজোলিউশনের কপি তুলে দিলেন প্রবীণ বিধায়ক

দমদম বিমানবন্দর-কাণ্ডে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বিমানবন্দর উত্তেজনায় গ্রেফতার ৫

বিমানবন্দর-কাণ্ডে বিজেপির বিরুদ্ধে সরাসরি চক্রান্তের অভিযোগ অভিষেকের, আগ্নেয়াস্ত্র-সহ যুবকের ভিডিও ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক

Leave a Comment