আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে রেকর্ড ভোটদান, বাড়তি ভোট কোন দিকে—চলছে জোর জল্পনা

Published on: May 4, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৪মেঃ  ২০২১ সালের তুলনায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি কেন্দ্রে ভোটের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে যেখানে মোট ভোট পড়েছিল ৮২.৮৯ শতাংশ, সেখানে ২০২৬-এ তা বেড়ে দাঁড়িয়েছে ৯০.৬৩ শতাংশে। মোট ২,০০,৭৭৯ জন ভোটারের মধ্যে ১,৮১,৯৬৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। পুরুষ ভোটার ৯১,১২৪ এবং মহিলা ভোটার ৯০,৮৮৭—প্রায় সমান অংশগ্রহণ নজরে এসেছে।

২০২১ সালের নির্বাচনে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ৮৯,৩৭০ ভোট পেয়ে তৃণমূল কংগ্রেসের ডাঃ ওমপ্রকাশ মিশ্রকে ৩৫,৫৮৬ ভোটে পরাজিত করেছিলেন। সেই ফলাফলকে সামনে রেখেই এবারও আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। বিজেপির দাবি, বাড়তি ভোট তাদের পক্ষেই যাবে।

অন্যদিকে, ভোট গণনা শুরুর আগেই কড়া নিরাপত্তার মধ্যে প্রার্থীরা ডিসি-আরসি সেন্টারে প্রবেশ করেছেন। গোটা এলাকাজুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই বিভিন্ন বুথের বাইরে সমর্থকদের ভিড় চোখে পড়ছে।

বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল জানিয়েছেন, দার্জিলিং জেলার তিনটি আসনেই তারা পুনরায় জয়ের ব্যাপারে আশাবাদী। তবে বাড়তি ভোটের এই সমীকরণ শেষ পর্যন্ত কোন দলের পক্ষে যাবে, তা স্পষ্ট হবে গণনার ফলাফলেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment