আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনহাটায় রাতের অন্ধকারে তাণ্ডব! তৃণমূলের প্রাক্তন প্রধান রফিকুল হকের বাড়িতে বোমাবাজি,আগুন,একই রাতে পঞ্চায়েত সদস্যের বাড়িতেও হামলা

Published on: June 20, 2026
---Advertisement---

দিনহাটা, ২০ জুনঃ ফের উত্তপ্ত দিনহাটা। গতকাল রাতের অন্ধকারে একের পর এক বোমাবাজি, তারপর আগুনের লেলিহান শিখা, ভয়াবহ এই ঘটনার সাক্ষী থাকল পুটিমারি-১ গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাকুড়া এলাকা। অভিযোগ, শুক্রবার গভীর রাতে প্রাক্তন প্রধান তথা তৃণমূল কংগ্রেসের নেতা রফিকুল হক এবং তাঁর স্ত্রী, বর্তমান পঞ্চায়েত সদস্য শাহানারা পারভিনের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়। শুধু তাই নয়, একই রাতে ওই এলাকার আর এক পঞ্চায়েত সদস্য জাকির হোসেনের বাড়িতেও ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরপর দুই জনপ্রতিনিধির বাড়িতে হামলার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটার রাজনৈতিক মহলে।

স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে আচমকাই রফিকুল হকের বাড়ি ঘিরে ফেলে একদল দুষ্কৃতী। এরপর শুরু হয় এলোপাথাড়ি বোমাবাজি। বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে বাড়ির আশপাশের মানুষ ঘরের দরজা-জানালা বন্ধ করে ভিতরে আশ্রয় নেন। অভিযোগ, বোমাবাজির পরই দুষ্কৃতীরা বাড়ির ভিতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। দাউদাউ করে জ্বলতে থাকে গোটা বাড়ি। ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র-সহ বহু মূল্যবান সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গিয়েছে।

এতেই শেষ নয়। একই রাতে পুটিমারি এলাকার আরও এক পঞ্চায়েত সদস্য জাকির হোসেনের বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ফলে প্রশ্ন উঠছে এ কি শুধুই ব্যক্তিগত শত্রুতা, নাকি এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা? রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিধানসভা নির্বাচনের পর থেকেই রফিকুল হক ও তাঁর স্ত্রী এলাকায় থাকতেন না। সেই প্রেক্ষিতেই এই হামলাকে ঘিরে বাড়ছে জল্পনা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। দুষ্কৃতীদের খোঁজে এলাকায় তল্লাশি চলছে। পুটিমারি জুড়ে এখন আতঙ্ক, উত্তেজনা আর রাজনৈতিক চাপানউতোর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment