জলপাইগুড়ি, ২৫ ডিসেম্বর : বড়দিন মানেই চার্চ।কেক কাটার অনুভূতি। সেই অনুভূতি ভাগ করে নিলেন জলপাইগুড়ি এক যুব তৃণমূল নেতা।বড়দিনের রাতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন চার্চে পৌঁছে যান তিনি।
ফাদারদের নিয়ে কেক কাটেন।শিশুদের চকলেট বিতরণ করেন। এছাড়াও দুস্থদের দেওয়া হল কম্বল।এভাবেই বড়দিনের আনন্দ ভাগ করে নেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রামমোহন রায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় সর্ব ধর্মের উৎসবকে সুন্দরভাবে সকলের সাথে ভাগ করে নিতে বড়দিনের রাতে জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায় জেলার বিভিন্ন চার্জ গুলোতে গিয়ে ফাদারদের সঙ্গে একসাথে কেক কাটার পাশাপাশি শিশুদের চকলেট বিতরণের মধ্য দিয়ে বড়দিনের আনন্দ ভাগ করে নেওয়ার পরিকল্পনা করেন বলেই জানা গিয়েছে।





