আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দামোদরের বালি চুরিতে বিপন্ন রেলসেতু! পিলারের গোড়া উন্মুক্ত, আতঙ্কিত অগ্নিমিত্রা, রেলকে চিঠি মন্ত্রীর

Published on: November 1, 2026
---Advertisement---

আসানসোল, ১ নভেম্বরঃ নদীর বুক থেকে বালি উধাও। কোথাও কোথাও দৃশ্যমান সেতুর পিলারের গোড়া। তার উপর দিয়ে প্রতিদিন ছুটে চলেছে একের পর এক যাত্রীবাহী ট্রেন। দামোদর নদের উপর আসানসোল ও আদ্রার মধ্যে সংযোগকারী গুরুত্বপূর্ণ রেলসেতুর এমন ছবি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ছটপুজোর ঘাট পরিদর্শনে গিয়ে রবিবার সেতুর নীচের পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেতুর বর্তমান স্বাস্থ্য ও ভারবহন ক্ষমতা খতিয়ে দেখতে ভারতীয় রেলকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে অভিযোগ, দীর্ঘদিন ধরে দামোদর থেকে অবাধে বালি তোলা হয়েছে। বিশেষ করে পূর্বতন তৃণমূল সরকারের আমলে বালি চুরির ঘটনা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। অভিযোগ, নদী থেকে বালি তুলতে গিয়ে সেতুর পিলারের আশপাশের অংশ থেকেও মাটি ও বালি সরানো হয়েছে। ফলে সেতুর ভিত্তি কতটা সুরক্ষিত রয়েছে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

রবিবার ছটপুজোর নির্ধারিত ঘাট পরিদর্শনে গিয়ে সেতুর নীচের অংশের এই পরিস্থিতি নজরে আসে অগ্নিমিত্রার। তাঁর কথায়, সেতুর নীচের অংশ কার্যত উন্মুক্ত হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে আগেও রেল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল বলে দাবি করেন তিনি। মন্ত্রীর বক্তব্য, দু’বছর আগেও আসানসোল ও আদ্রা রেল ডিভিশনকে সেতুর বেহাল পরিস্থিতির কথা জানানো হয়েছিল।

অগ্নিমিত্রা বলেন, সেতুটি অত্যন্ত পুরনো এবং প্রতিদিন বহু ট্রেন তার উপর দিয়ে যাতায়াত করে। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে দ্রুত সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন। এ জন্য নিজের দফতর থেকে রেলকে চিঠি পাঠাবেন বলেও জানান তিনি।

রাজ্যে পালাবদলের পর বালি চুরি ও বেআইনি খাদান বন্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে বলে দাবি প্রশাসনিক মহলের। তবে দামোদরের এই রেলসেতুর বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন নজর রেল কর্তৃপক্ষের পদক্ষেপের দিকে। সেতুর ভিত্তি কতটা সুরক্ষিত, বিশেষজ্ঞদের পরীক্ষাতেই তা স্পষ্ট হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

আবাস যোজনায় শুক্রবার আরও ৭ লক্ষের অ্যাকাউন্টে ৬০ হাজার, নবান্ন থেকে টাকা ছাড়বেন শুভেন্দু

পাহাড়-জঙ্গলে হাত নয়, পুরুলিয়া-বাঁকুড়ায় হবে পরিবেশবান্ধব শিল্প, রাইপুরে প্রতিশ্রুতি শুভেন্দুর

বিচারপতিদের ‘বিজেপি-তৃণমূল’ তালিকা চাইলেন বিচারপতি, অভিষেকের বিরুদ্ধে ক্রিমিনাল কনটেম্পটের আর্জি রাজ্যের

ফের বিপাকে অভিষেকের আপ্তসহায়ক সুমিত, রক্ষাকবচের আবেদন খারিজ হাই কোর্টে

১২ বছর ভোট নেই হাওড়া পুরসভায়, ১ ডিসেম্বর থেকে ওয়ার্ডে ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা শুভেন্দুর

‘কাউকে ছাড়বে না সরকার’, জাহাঙ্গিরের পর এ বার শেখ শাহজাহানকে ঘিরেও কড়া বার্তা শুভেন্দুর

Leave a Comment