আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

লন্ডনে মঞ্চস্থ হতে চলেছে ‘প্রথম পার্থ’, সাংবাদিক বৈঠকে আবেগঘন অঞ্জনা বসু

Published on: May 22, 2026
---Advertisement---

কলকাতা, ২২ মেঃ প্রখ্যাত কথাসাহিত্যিক বুদ্ধদেব বসু-র কালজয়ী কাব্যনাটক ‘প্রথম পার্থ’ ফের বিদেশের মাটিতে মঞ্চস্থ হতে চলেছে। আগামী দিনে লন্ডনে অনুষ্ঠিত হতে চলা সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হবে এই জনপ্রিয় শ্রুতি নাটক। ইতিমধ্যেই লন্ডন মহোৎসবকে ঘিরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, অভিনেত্রী অঞ্জনা বসু, ভূমি ব্যান্ডের গায়ক সৌমিত্র রায়-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রথমবার লন্ডনে মঞ্চস্থ হয়েছিল ‘প্রথম পার্থ’। ২০২৬ সালে হতে চলেছে নাটকটির দ্বিতীয় বিদেশ সফর। ইতিমধ্যেই নাটকটির মোট ১২টি শো সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অঞ্জনা বসু জানান, “প্রথম পার্থ আমার অত্যন্ত প্রিয় একটি নাটক। বিদেশের মাটিতে, বিশেষ করে প্রবাসী বাঙালিদের সামনে এই নাটক উপস্থাপন করার সুযোগ পাওয়া সত্যিই বড় প্রাপ্তি।” তিনি আরও বলেন, “প্রচণ্ড ব্যস্ততার মাঝেই মাত্র তিন দিনের জন্য লন্ডন যাচ্ছি। ২৭ মে রওনা দেব এবং অনুষ্ঠান শেষ করে ৩০ মে কলকাতায় ফিরে আসব।”

তবে সাংবাদিক বৈঠকে বর্তমান রাজ্য সরকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতেই খানিক কৌশলী অবস্থান নেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী অঞ্জনা বসু। তিনি বলেন, “এখন আপাতত বিদেশের সরকারের কাছে যাচ্ছি। ফিরে এসে দেশীয় সরকার নিয়ে কথা বলব। আগে নিজের প্রত্যাশা পূরণ করে আসি, তারপর না হয় সকলের প্রত্যাশা নিয়ে কথা বলা যাবে।”

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত অঞ্জনা বসু। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবেও লড়েছিলেন তিনি। ‘রবির আলো’, ‘বধূবরণ’, ‘বিজয়িনী’-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে বাংলা টেলিভিশনের পরিচিত মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment