আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রার্থী ঘোষণার পর কৃষ্ণনগরে বিজেপির অন্দরে বিক্ষোভ, দলীয় কার্যালয়ে তালা

Published on: April 5, 2026
---Advertisement---

কৃষ্ণনগর, ৫ এপ্রিলঃ প্রার্থী ঘোষণা হতেই নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপির অন্দরে তীব্র বিক্ষোভের ছবি সামনে এল। দলের তরফে তারকনাথ চট্টোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা করার পর থেকেই স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শনিবার রাত থেকেই শুরু হওয়া এই অসন্তোষ রবিবার সকাল নাগাদ প্রকাশ্যে বিস্ফোরিত হয়।

স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিজেপির স্থানীয় কার্যালয়ের দরজায় বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, অবিলম্বে তারকনাথ চট্টোপাধ্যায়কে প্রার্থীপদ থেকে সরাতে হবে। তাঁদের অভিযোগ, প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় আর্থিক লেনদেনের ভূমিকা রয়েছে।

বিক্ষোভকারী কর্মীদের একাংশের দাবি, তারকনাথ চট্টোপাধ্যায় একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত এবং অতীতে দলের কর্মীদের পাশে দাঁড়াননি। নির্বাচনের সময় কর্মীরা সমস্যায় পড়লে তাঁর সাহায্য পাওয়া যায়নি বলেও অভিযোগ ওঠে। তাঁদের আরও অভিযোগ, তৃণমূলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে এবং তিনি প্রার্থী হলে বিজেপির বদলে তৃণমূলই লাভবান হবে।

এদিন বিক্ষোভরত কর্মীরা জানিয়ে দেন, জেলা সভাপতি অর্জুন বিশ্বাস তাঁদের সঙ্গে আলোচনায় না বসা পর্যন্ত এই আন্দোলন চলবে এবং দলীয় কার্যালয়ের তালা খোলা হবে না। পরিস্থিতি ঘিরে জেলা বিজেপির অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে।

যদিও জেলা নেতৃত্ব প্রাথমিকভাবে জানিয়ে দিয়েছে, দল যাকে প্রার্থী করেছে, তাঁর পক্ষেই সকলকে কাজ করতে হবে। তবে এই বিক্ষোভ যে নির্বাচনের আগে দলের সাংগঠনিক ঐক্যে প্রভাব ফেলতে পারে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায় কোনও মন্তব্য করতে চাননি।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment