আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিহারে মহিলা চিকিৎসকের হিজাব টানার অভিযোগ,প্রতিবাদে সরব ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটি কেন্দ্রের নীরবতা নিয়ে প্রশ্ন তুলল

Published on: December 26, 2025
---Advertisement---

জলপাইগুড়ি, ২৬ ডিসেম্বর : গত ১৫ ডিসেম্বর বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের হাতে আয়ুষ চিকিৎসকদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানের সময় সংখ্যালঘু মহিলা চিকিৎসকের মুখ থেকে হিজাব টেনে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সরব হল ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটি।সংস্থার উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ওই ঘটনার কড়া নিন্দা জানান হয়।

 বিহারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের সহ রাজপথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির উপসভাপতি ও কেন্দ্রীয় কমিটির কো-অর্ডিনেটর সোনি বেগম বলেন, ঘটনাটি শুধু একজন সংখ্যালঘু নারীর সম্মানের সঙ্গে জড়িত নয় এটি গোটা ভারতবর্ষের নারীদের সম্মানের সঙ্গে জড়িত।

অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয় অভিযোগ। তাঁর অভিযোগ,একজন মহিলা চিকিৎসককে সম্মানিত করার পরিবর্তে প্রকাশ্যে অপমান করার সমান। হয়েছে, যা তাঁর মর্যাদা ও আত্মসম্মানে আঘাত করেছে।

সোনি বেগম কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, একদিকে ‘বেটি পড়াও, বেটি বাঁচাও স্লোগান দেওয়া হলেও, অন্যদিকে এমন গুরুতর ঘটনার বিষয়ে কেন্দ্র সরকারের নীরবতা উদ্বেগজনক।তাঁর দাবি, কেন্দ্র সরকার যেন অবিলম্বে হস্তক্ষেপ করে নির্যাতিত মহিলা চিকিৎসককে ন্যায়বিচার নিশ্চিত করে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment