আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মানবিক ভাতা বৃদ্ধির দাবিতে পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ, হস্তক্ষেপ পুলিশের

Published on: February 17, 2026
---Advertisement---

মালদা, ১৭ ফেব্রুয়ারিঃ দাবিপূরণ না হওয়ায় প্রতিবাদ মিছিল করে পথ অবরোধ করল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সমিতির মালদা জেলা শাখা। মঙ্গলবার দুপুরে সংগঠনের সদস্যরা মালদা শহরের পোস্ট অফিস মোড়ে খানিকক্ষণের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ফলে এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয় এবং নিত্যযাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবিদাওয়া প্রশাসনের কাছে তুলে ধরা হলেও তার কোনও সদুত্তর মেলেনি। এদিন বিক্ষোভস্থল থেকে মালদা জেলা সম্পাদক শেখ সারেম জানান, গত বছরের নভেম্বর মাসে তাঁরা জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিয়ে একাধিক দাবি পেশ করেছিলেন। কিন্তু সেই দাবিগুলির বাস্তবায়নে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

শেখ সারেমের অভিযোগ, সাম্প্রতিক রাজ্য বাজেটে অন্যান্য সামাজিক ভাতা বৃদ্ধি পেলেও প্রতিবন্ধীদের মানবিক ভাতা বাড়ানো হয়নি। এতে জেলার বহু প্রতিবন্ধী মানুষ চরম আর্থিক সঙ্কটে পড়েছেন। তাঁদের দাবি, অবিলম্বে মানবিক ভাতা বৃদ্ধি, বিভিন্ন সরকারি পরিষেবায় অগ্রাধিকার এবং প্রশাসনিক স্তরে সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে হবে।

পথ অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন। ঘটনাকে কেন্দ্র করে মালদা শহরে চাঞ্চল্য ছড়ালেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment