আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দু’মিনিটে নাগরিকত্বের প্রমাণ! বিশেষ নিবিড় সংশোধনে নতুন নির্দেশে বাড়ছে আতঙ্ক ও প্রশ্ন

Published on: January 28, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৮ জানুয়ারিঃ পাহাড়প্রমাণ কাজ বাকি, অথচ হাতে সময় কম এই পরিস্থিতিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া দ্রুত শেষ করতে কমিশনের নতুন নির্দেশ ঘিরে চরম উদ্বেগ তৈরি হয়েছে। সূত্রের খবর, এবার প্রতি ভোটারের শুনানি শেষ করতে বরাদ্দ করা হয়েছে মাত্র দু’মিনিট। এই সময়ের মধ্যেই ভোটারকে প্রমাণ করতে হবে তিনি ভারতের নাগরিক। নাগরিকত্ব প্রমাণে এমন স্বল্প সময় বরাদ্দ হওয়ায় ভুল-ভ্রান্তি বাড়বে না তো, তা নিয়ে উঠছে তীব্র প্রশ্ন।

কমিশনের তথ্য অনুযায়ী, আনম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপেন্সি মিলিয়ে মোট ১ কোটি ৪৭ লক্ষ ৮ হাজার ৮৫৩ জন ভোটারের শুনানি হওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত মাত্র ১ কোটি ৬ লক্ষ ভোটারের হাতে নোটিশ পৌঁছেছে। প্রায় ৪১ লক্ষ মানুষ এখনও নোটিশই পাননি। অন্যদিকে, শুনানি সম্পন্ন হয়েছে মাত্র ৩৪ লক্ষ ভোটারের। এই বিপুল ঘাটতি পূরণ করতেই ভোটার পিছু মাত্র দু’মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

সূত্রের দাবি, ERO-দের মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে যে, যাঁদের শুনানির নোটিশ গিয়েছে তাঁদের যাবতীয় তথ্য আগে থেকেই প্রস্তুত রাখবেন BLO-রা। শুনানির নোটিশের কপি, ইনিউমারেশন ফর্ম, ২০০২ সালের ভোটার তালিকার তথ্য এবং কমিশনের তরফে চাওয়া যে কোনও একটি নথির কপি আগেভাগেই গুছিয়ে রাখতে বলা হয়েছে। ভোটার শুনানিতে এলে এসব নথি ERO-র হাতে তুলে দেবেন BLO-রা। এরপর ERO ভোটারের সঙ্গে ছবি তুলে সব নথি আপলোড করবেন  সবটাই দু’মিনিটের মধ্যে শেষ করতে হবে।

জানা গিয়েছে, ইনিউমারেশন ফর্মে যাঁর নাম আত্মীয় হিসেবে উল্লেখ করা হয়েছে, তাঁর নথিও আগে থেকে সংগ্রহ করতে বলা হয়েছে BLO-দের। যাঁরা নথি দিতে পারবেন না, তাঁদের সাদা কাগজে লিখিত স্বীকারোক্তি জমা দিতে হবে। কিন্তু সাদা কাগজে লেখা স্বীকারোক্তি আদৌ গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

সবচেয়ে বড় উদ্বেগ, তড়িঘড়ি শুনানি শেষ হওয়ার পর জমা পড়া নথির যথাযথ যাচাই আদৌ হবে তো? কারণ, মাসখানেকের শুনানির পরেও জেলাশাসকরা মাত্র ১৫ লক্ষ নথির যাচাই শেষ করতে পেরেছেন। যাচাই না করেই কি চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়বে এই আশঙ্কাই এখন সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় আতঙ্ক।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment