আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“পদোন্নতি নাকি কর্মস্থলে অশান্তি? চাকুরিজীবীদের জন্য কী বার্তা দিচ্ছে রাশিফল?”

Published on: February 18, 2026
---Advertisement---

খবরিয়া ডেস্ক, ১৮ ফেব্রুয়ারিঃ মেষ রাশিঃ সকালের দিকে অফিসের কার্যকলাপে প্রভাবশালী অবস্থান থাকবে। পরিবারের প্রতি সংবেদনশীল হবেন।স্বাস্থ্য ভাল থাকবে না। ব্যবসায় মনোযোগ দিন। শেয়ার বাজারে বুদ্ধিমত্তার সঙ্গে লাভ করতে সফল হবেন। অর্থনৈতিক প্রচেষ্টা শক্তি লাভ করবে। কর্মজীবনে আগের থেকে উন্নতি হবে। গুরুত্বপূর্ণ চুক্তি করার আগে খুব ভাল ভাবে দেখা উচিত।

বৃষ রাশিঃ সকালের দিকে যে লক্ষ্য স্থির করেছেন তা অর্জিত হবে। শেয়ারে ঝুঁকি নেওয়ার আগে ভাবনাচিন্তা করুন।প্রতিযোগিতায় জয়লাভের সম্ভাবনা প্রবল। ফাটকায় সৌভাগ্য বাড়বে। পেশাগত জীবনে শুভ পরিবর্তন। ব্যবসার ব্যবস্থাপনায় সাফল্য পাবেন। ব্যক্তিগত জীবনে সহজেই সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। উদ্যম নিয়ে কাজ করতে সক্ষম হবেন।

মিথুন রাশিঃ সকাল থেকেই গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নিয়ে যাবেন। লোকের কথার দ্বারা প্রলুব্ধ হবেন না।বাড়িতে কিছু সুসংবাদ আসবে। মহিলাদের নতুন কাজের সুযোগ। ব্যবসায় খুব ভাল সহযোগিতা পাবেন। নতুন কোনও কাজের দক্ষতা বৃদ্ধি পাবে। সন্তানের জন্য চিন্তা বাড়বে। দুপুরের পরে সকলের সহযোগিতা পাবেন না। কিন্তু আয় ভাল হবে।

কর্কট রাশিঃ নিকট আত্মীয়ের কাছ থেকে সমর্থন পাবেন না। ব্যবসায় ধৈর্য বজায় রাখুন।ধর্মের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস বৃদ্ধি পাবে। বাড়ির সবার খেয়াল রাখলেও একটু বদনামের যোগ আছে। কোনও কাজের জন্য বন্ধুরা খুশি হবে। ব্যবসার দিকটি শক্তিশালী থাকবে। আত্মীয়স্বজনের সঙ্গে কোনও প্রকার বিবাদ হতে পারে। ভাইয়ের সঙ্গে আলোচনায় পারিবারিক বিষয়গুলি মিটে যাবে।

সিংহ রাশিঃ অফিসে সকলের সঙ্গে সম্পর্ক প্রত্যাশার চেয়ে ভাল হবে। নতুন প্রেমের ব্যাপারে সাহস বৃদ্ধি পাবে।বাবার স্বাস্থ্যের উন্নতিতে নিশ্চিন্ত হবেন। পড়াশোনায় মনোযোগ দিন। কাজের ক্ষেত্রে কর্মচারীর সহযোগিতা পাবেন।

তুলা রাশিঃ ব্যবসার দিকে ব্যবস্থাপনা ভাল হবে। এর ফলে ব্যবসায় লাভের মুখ দেখতে পাবেন।বাড়িতে সুখ বৃদ্ধি হবে। শেয়ারে অর্থলাভ। নতুন কাজের পরিবেশ অনুকূল থাকবে। নতুন কোনও প্রকল্পে কাছের মানুষ এবং সহকর্মীরা সাহায্য করবে। কেউ মিথ্যা প্রেমের ফাঁদে ফেলতে পারেন, সতর্ক থাকুন। কাজের প্রচেষ্টার উন্নতি হবে। সন্ধ্যার পরে ব্যবসা আরও ভাল হবে। 

কুম্ভ রাশিঃ সকালের দিকে প্রতিযোগিতায় জয় লাভের সম্ভাবনা। ব্যবসার ক্ষেত্র অনুকূল।মহিলাদের প্রত্যাশা পূরণ হবে। বিভিন্ন সামাজিক কাজে জড়িত থাকবেন। সন্তানের প্রতি আস্থা বজায় থাকবে। সঞ্চয়ে মনোযোগ দিন। বাড়িতে আরাম ও সুবিধা বৃদ্ধি পাবে। অর্থ উপার্জনের জন্য খুব ভাল সময়।

ধনু রাশিঃ ব্যবসায় সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। বন্ধুর প্রতি আস্থা বজায় রাখুন।প্রেমের ক্ষেত্র শুভ। রাস্তাঘাটে তাড়াহুড়ো করবেন না। স্ত্রীর শরীরের যত্ন নিন। শেয়ারে বুঝেশুনে বিনিয়োগ করুন। বাবার কোনও কাজের দায়িত্ব নিন।স্বাস্থ্য ভাল থাকবে না। শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে কোনও সুখবর আসবে।

বৃশ্চিক রাশিঃ পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। কর্মস্থানে সকলে মিলে সক্রিয় ভাবে কাজ করুন।পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে। বন্ধু খুব ভাল সহযোগিতা করবেন। চায়ের দোকানে তর্ক এড়িয়ে চলুন। স্ত্রীর ইচ্ছার মর্যাদা দিন, নয়তো বিবাদের যোগ আছে। বাবা-মায়ের জন্য কিছু করতে পেরে আনন্দ পাবেন। আয়-ব্যয়ের ভারসাম্য থাকবে। গুরুজনদের কথা মেনে চলুন।

মকর রাশিঃ স্ত্রী-সন্তানের সঙ্গে আনন্দময় সময় কাটবে। ব্যক্তিগত কর্মক্ষমতা উন্নত হবে।পেশায় সহকর্মীদের সঙ্গে মেলামেশা বাড়বে। নতুন কোনও কাজে সহকর্মীদের সহযোগিতা থাকবে। বাড়ির কিছু কেনাকাটায় বিচক্ষণতা বজায় থাকবে। দুপুরের পরে গুরুত্বপূর্ণ বিষয় এগিয়ে নিয়ে যাবে। পড়াশোনার লক্ষ্য স্থির থাকবে। শিল্প সংক্রান্ত কাজে এগিয়ে থাকবেন।

মীন রাশিঃ কর্মীরা আপনার প্রতি আনুগত্য বজায় রাখবেন। অপরের কথায় প্রলুব্ধ হবেন না।ব্যবসার কোনও কাজে সহকর্মী সমর্থন করবেন। প্রতিবেশীর সেবামূলক কাজে মনোযোগ থাকবে। দুপুরের পরে প্রিয়জনের সঙ্গে আনন্দময় সময় কাটবে।পরিবারের সঙ্গে ভ্রমণের যোগ। কাছের মানুষের প্রতি রাগ বাড়তে পারে।

কন্যা রাশিঃ আদালতের বিষয়গুলি আপনার পক্ষে থাকবে। অনেক দিন পরে ব্যবসায় গতি আসবে।গাড়ি কেনা নিয়ে কারও সঙ্গে আলোচনা করতে পারেন। পরিবারে সুখ থাকবে। ভাইয়ের সঙ্গে ভাল সময় কাটবে। ছোটদের পড়াশোনার বিষয়ে মনোযোগ বাড়বে। বাড়িতে সকলের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment