কোচবিহার, ৮ জানুয়ারি : তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা সফল করতে তৎপরতা শুরু হয়েছে কোচবিহার জেলা তৃণমূলে।আজ বৃহস্পতিবার কোচবিহার রবীন্দ্র ভবন হল জেলা তৃণমূলের বর্ধিত সভা।সেই সভায় সমস্ত বক্তারা অভিষেক বন্দোপাধ্যায়ের সভা সফল করার ডাক দেন। দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, এক লক্ষ কুড়ি হাজার মানুষের জমায়েত হবে সভায়।সভা হবে ঐতিহাসিক।
উল্লেখ্য, আগামী ১৩ই জানুয়ারি কোচবিহারের জনসভা করতে আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।এদিন ওই জনসভাকে সফল করতে প্রস্তুতি সভার পাশাপাশি সপ্তদশ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এদিন কোচবিহার রবীন্দ্র ভবনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা তৃণমূল চেয়ারম্যান গীরিন্দ্র নাথ বর্মন, সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ, প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন, সংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার পুর সভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূলের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়, প্রাক্তন বিধায়ক ফজল করিম মিয়া সহ অন্যান্য নেতৃত্বরা।
নেতৃত্ব জানান, অভিষেকের জনসভায় সফল করতে কি কি করনীয় সেসব বিষয় নিয়ে আজ আলোচনা হয়েছে ওই সভায়। শারীরিক অসুস্থতার মন্ত্রী উদয়ন গুহ জন্য আসতে পারেননি বলে জানান জেলা নেতৃত্ব।





