আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের প্রস্তুতি তুঙ্গে, ১৬ তারিখে আসতে পারেন মুখ্যমন্ত্রী

Published on: January 2, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২ জানুয়ারিঃ শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণকে ঘিরে তৎপরতা শুরু হয়েছে। আগামী ১৬ তারিখে শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সম্ভাবনার কথা জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলান্যাসের সম্ভাব্য দিনক্ষণ সামনে আসতেই মাটিগাড়া এলাকায় শুরু হয়েছে জোর প্রস্তুতি।

শুক্রবার শিলান্যাসের প্রস্তাবিত স্থান পরিদর্শনে যান মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শাসকসহ বিভিন্ন দপ্তরের একাধিক আধিকারিক। মন্দির নির্মাণের জন্য নির্ধারিত জমি ঘুরে দেখেন তাঁরা এবং প্রাথমিক পরিকাঠামো সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের পর মেয়র জানান, মুখ্যমন্ত্রীর সম্ভাব্য আগমনকে সামনে রেখে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই আর্থমুভারের সাহায্যে নির্ধারিত এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। জমি সমতলকরণ, ঝোপঝাড় পরিষ্কার এবং যাতায়াতের অস্থায়ী রাস্তা তৈরির কাজ চলছে দ্রুত গতিতে। প্রশাসনিক সূত্রে খবর, শিলান্যাস অনুষ্ঠানের দিন যাতে কোনও রকম সমস্যা না হয়, সে জন্য আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মেয়র গৌতম দেব বলেন, “মহাকাল মন্দির শিলিগুড়ির মানুষের দীর্ঘদিনের এক স্বপ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকলে তা শহরের জন্য অত্যন্ত গর্বের বিষয় হবে।” তিনি আরও জানান, অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুরসভা, জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের মধ্যে সমন্বয় রেখে কাজ চলছে।

শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণ ঘিরে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ বাড়ছে। অনেকেই মনে করছেন, এই মন্দির নির্মিত হলে তা কেবল ধর্মীয় দিক থেকেই নয়, পর্যটনের ক্ষেত্রেও শিলিগুড়ির গুরুত্ব আরও বাড়াবে। শিলান্যাসের দিন মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিশ্চিত হলে নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণ নিয়েও বাড়তি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।সব মিলিয়ে, সম্ভাব্য শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে শিলিগুড়ির মাটিগাড়ায় এখন ব্যস্ত প্রস্তুতির ছবি স্পষ্ট।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment