আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পবিত্র ঈদ উপলক্ষে কাঞ্চনজঙ্ঘা ময়দানে নামাজ

Published on: May 28, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৮ মেঃ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গণে পবিত্র ঈদুল জোহা উপলক্ষে রবিবার সকালে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষের ঢল নামে। গোটা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও উৎসবের আবহে হাজার হাজার মানুষ ঈদের নামাজে অংশ নেন। ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত এই বিশেষ নামাজকে কেন্দ্র করে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ।

এদিন নামাজ পাঠে উপস্থিত ছিলেন সাঈদ ওয়াকার রাজা, কাজী শামসুদ্দীন আহমেদ সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ। নামাজ শেষে একে অপরকে শুভেচ্ছা ও আলিঙ্গনের মাধ্যমে ঈদের আনন্দ ভাগ করে নেন উপস্থিত মুসলিম সম্প্রদায়ের মানুষজন।

নামাজ পাঠের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার সাঈদ ওয়াকার রাজা জানান, অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদুল জোহারের নামাজ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “সাধারণ মানুষ অত্যন্ত শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছেন। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। প্রশাসনের পক্ষ থেকে সবরকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।”

উৎসবকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি কিউআরটি টিম, সাদা পোশাকের পুলিশ ও ট্রাফিক কর্মীদেরও সক্রিয় রাখা হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানান পুলিশ আধিকারিকরা।

অন্যদিকে, এদিন দেশের মাননীয় রাষ্ট্রপতির সিকিম সফর শেষে দিল্লি ফেরার কর্মসূচি থাকায় শহরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। প্রশাসনের তরফে শহরের সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হয়।

এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে তন্ময় সরকার-এর তত্ত্বাবধানে ড্রোন উড়িয়ে হাশমিচক ও সংলগ্ন এলাকায় নজরদারি চালানো হয়। গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখে পুলিশ প্রশাসন।

সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শিলিগুড়িতে পালিত হল পবিত্র ঈদুল জোহা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment