মাথাভাঙা, ৯ ফেব্রুয়ারিঃ সামনেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন।আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে তৃণমূল বিজেপির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল।তাই বিধানসভা নির্বাচনকে রেখে দেওয়াল লিখন শুরু করলো বিজেপি।
এদিন মাথাভাঙ্গা ১ নং ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দেওয়াল লিখন করে তারা।এদিন দেওয়াল লিখনে শীতলকুচি বিধানসভার বিজেপি বিধায়ক বরেন বর্মনের উপস্থিতিতে দেওয়াল লিখন হয়।বিজেপি বিধায়ক বরেন বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার কনভেনর কনক চন্দ্র বর্মন ,মন্ডল সভাপতি দিলীপ বর্মন সহ আরও অন্যান্যরা।
বিধায়ক বরেন বর্মন বলেন তৃণমূলের বিসর্জন সুনিশ্চিত হয়ে গেছে, বাঁচতে চাই বিজেপি তাই এই নিয়ে দেওয়াল লিখন শুরু হয়েছে।যদিও বিজেপির দেওয়াল লিখনকে কটাক্ষ তৃণমূলের।তৃণমূলের মাথাভাঙ্গা ১ এ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র নাথ বর্মন বলেন বিজেপির অস্তিত্ব নেই, অস্তিত্ব টিকিয়ে রাখতে তাদের এই দেওয়াল লিখন।





