আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সিসিটিভি ফুটেজে মিলল সূত্র, ১০ লক্ষ টাকার ১৫ মোবাইল উদ্ধার পুলিশের

Published on: February 21, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারিঃ শিলিগুড়িতে ফ্লিপকার্টের একটি গোডাউন থেকে লক্ষাধিক টাকার মোবাইল ফোন চুরির ঘটনায় বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোডাউনেরই দুই ডেলিভারি বয়কে গ্রেপ্তার করে চুরি যাওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে প্রধান নগর থানা। শনিবার সাংবাদিক বৈঠকে বিষয়টি জানান থানার আইসি বাসুদেব সরকার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি গভীর রাতে জানালার শাটার কেটে দুষ্কৃতীরা গোডাউনে প্রবেশ করে। সেখান থেকে একাধিক দামি মোবাইল ফোন চুরি করা হয়। ঘটনার খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। প্রথমেই খতিয়ে দেখা হয় গোডাউনের সিসিটিভি ফুটেজ। সেখান থেকেই সন্দেহভাজনদের পরিচয় সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র মেলে।

তদন্তের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে। ধৃতদের নাম সুমিত চৌধুরি (২২) ও রোহিত কুমার মাহাতো (২১)। দুজনেই ওই গোডাউনে ডেলিভারি বয় হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, ভেতরের তথ্য জানার সুযোগকেই কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে চুরির ছক কষা হয়েছিল।

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে চুরি যাওয়া মোট ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইলগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, ধৃতদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় গোডাউনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে দ্রুত তদন্ত এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে পুলিশের তৎপরতায় স্বস্তি মিলেছে সংশ্লিষ্ট মহলে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment