আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মমতাকে হারানোর ছক ক্যামাক স্ট্রিটে? ‘১৪ জনের তালিকায় প্রথম নাম দিদির’, বিস্ফোরক দাবি ঋতব্রতর

Published on: September 20, 2026
---Advertisement---

কলকাতা, ২০ সেপ্টেম্বরঃ ভোটের ফল পেরিয়ে গিয়েছে। বদলে গিয়েছে বাংলার রাজনৈতিক সমীকরণও। কিন্তু তৃণমূলের অন্দরের সেই টানাপড়েন যেন এখনও থামার নাম নেই। এ বার ২০২৬-এর বিধানসভা ভোট ঘিরে আরও বিস্ফোরক দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ছক নাকি তৈরি হয়েছিল খোদ ক্যামাক স্ট্রিট থেকেই। শুধু মমতা নন, তৃণমূলের মোট ১৪ জন প্রার্থীকে হারানোর পরিকল্পনা হয়েছিল বলেও দাবি তাঁর। সেই তালিকায় প্রথম নামটিই মমতার।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঋতব্রতর দাবি, ভোটের অনেক আগে থেকেই তৃণমূলের অন্দরে ‘নবীন বনাম প্রবীণ’-এর সংঘাত তীব্র হচ্ছিল। প্রকাশ্যে তার আঁচ খুব বেশি না মিললেও, দলের ভিতরে ক্ষমতার রাশ কার হাতে থাকবে, তা নিয়ে টানাপড়েন চলছিল বলেই তাঁর বক্তব্য। তাঁর ইঙ্গিত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের তরফে এমন একটি পরিকল্পনা করা হয়েছিল, যার লক্ষ্য ছিল মমতা-সহ ১৪ জন প্রার্থীকে নির্বাচনে হারিয়ে দেওয়া।

কী ভাবে? ঋতব্রতর অভিযোগ, ওই প্রার্থীদের নির্বাচনী এলাকায় দলের এজেন্টদের বসতে না দেওয়া, গুরুত্বপূর্ণ কর্মীদের নিষ্ক্রিয় করে দেওয়ার মতো পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁর দাবি, গোটা তালিকাই তাঁর হাতে রয়েছে এবং এ বিষয়ে ‘যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ’ও রয়েছে। প্রয়োজনে আদালতে সেই প্রমাণ পেশ করার কথাও জানিয়েছেন তিনি।

এই অভিযোগের সঙ্গে ভোট-পরবর্তী একটি ঘটনাকে মিলিয়ে দেখার প্রশ্নও উঠছে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় এবং সেখানে দলীয় এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছিল। তবে ওই ঘটনাগুলির সঙ্গে ঋতব্রতর তোলা অভিযোগের সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা প্রমাণিত নয়।

তৃণমূলের অন্দরের সংঘাত অবশ্য নতুন নয়। ভোটের পরেই দলীয় নেতৃত্ব এবং বিধানসভায় বিরোধী দলনেতার পদ নিয়ে দুই শিবিরের প্রকাশ্য বিরোধ সামনে আসে। এমনকি ১৪ বিধায়কের স্বাক্ষর জাল করার অভিযোগ ঘিরে তদন্তও শুরু হয়েছিল।

ফলে ঋতব্রতর নতুন অভিযোগে সেই পুরনো প্রশ্নই আরও জোরালো ভোটের লড়াই কি শুধু ব্যালটের বাক্সে হয়েছিল, নাকি দলের অন্দরেও চলেছিল অন্য এক সমান্তরাল যুদ্ধ?

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

স্টলে মহিলাদের হাতের কাজ, মঞ্চে দুই জেলার উন্নয়নের খতিয়ান! কোচবিহারে দিলীপের ‘রুরাল রিভিউ’

যাদবপুরে মলয় মজুমদারের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, কাঠগড়ায় বিজেপি! পালটা ‘জনরোষ’-এর দাবি

‘এত দ্রুত তদন্তই সন্দেহের’, ২১ বছরের পুরনো মামলায় সিবিআইকে ফের ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

SIR-এর জালে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও, নোটিস কেজরিওয়াল ও পরিবারের পাঁচজনকে! দিল্লিতে ভোটার তালিকা ঘিরে নতুন বিতর্ক

আন্দোলনের দিনেই উৎসবের মঞ্চ, কড়াডিতে শুভেন্দু, কুড়মালি ভাষা নিয়ে বড় বার্তা!

মোদীর জন্মদিনের অনুষ্ঠানে হাজিরা না হওয়ায়? ছাত্রছাত্রীদের ৫০০ টাকা জরিমানার নোটিস ঘিরে বিতর্ক IIM জম্মুতে

Leave a Comment