কোচবিহার, ২৮ জানুয়ারিঃ ভরদুপুরে ফাঁকা বাজারে পিকনিকের আসর বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। শুরু হয়েছিল রান্না। গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল এলাকায়।
আজ নতুন বাজারে আগুন গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। জেলা খবর দেওয়া হয় দমকল কর্মীদের । ছুটে আসেন কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা। এলাকার কাউন্সিলর তথা তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকও সেখানে যান । দমকলের তৎপরতায় বড় বিপদ অবশ্য হয়নি।
ফাঁকাবাজারে ভর দুপুরে কারা পিকনিক খাচ্ছিল তা অবশ্য জানা যায়নি। কার মধ্যে এমন ঘটনা পিকনিকের আসর বসানো হচ্ছিল তা নিয়েও উঠেছে প্রশ্ন। অভিজিৎ বাবু বলেন, এভাবে পিকনিক করার কথা নয়। এটা দায়িত্ব জ্ঞান হিন কাজ। অনেক বড় ক্ষতি হতে পারত।





