আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

তৃণমূলের ‘নিঃশর্ত’ সমর্থনে ফুলবাড়ি-১ পঞ্চায়েত বিজেপির, বদল বোর্ড

Published on: August 12, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১২ আগস্টঃ  সদস্য সংখ্যায় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পঞ্চায়েতের ক্ষমতা হাতছাড়া হল তৃণমূলের। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ফুলবাড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বদলে গেল বোর্ড। তৃণমূলের ‘নিঃশর্ত’ সমর্থন নিয়ে পঞ্চায়েতের দায়িত্ব নিল বিজেপি। নতুন প্রধান হলেন দয়াল রায়, উপপ্রধান আন্না সরকার।

১৮ সদস্যের ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য ১২ জন, বিজেপির ৬ জন। ফলে সংখ্যাগরিষ্ঠতা ছিল তৃণমূলের দখলেই। কিন্তু রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর রাজনৈতিক সমীকরণ বদলে যায়। প্রধান ও উপপ্রধান পদত্যাগ করায় পঞ্চায়েতে তৈরি হয় অচলাবস্থা। তার জেরে ব্যাহত হচ্ছিল উন্নয়নমূলক কাজ এবং সাধারণ মানুষের পরিষেবা।

সেই পরিস্থিতিতে দ্রুত পঞ্চায়েতের কাজ স্বাভাবিক করতে তৃণমূল সদস্যদের সমর্থন নিয়ে বিজেপির হাতে বোর্ডের দায়িত্ব তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। নতুন বোর্ড গঠনের পরই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন তাঁরা।

ডাবগ্রাম-ফুলবাড়ি মণ্ডল সভাপতি রাহুল বর্মনের দাবি, ‘‘অচলাবস্থা কাটিয়ে মানুষের পরিষেবা স্বাভাবিক রাখতেই নতুন বোর্ড গঠন করা হয়েছে। দুর্নীতিমুক্ত ভাবে পঞ্চায়েত পরিচালনা করা হবে।’’

নবনিযুক্ত প্রধান দয়াল রায়ও মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছেন। তাঁর কথায়, দলের দেওয়া দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবেন তিনি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment