আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সীমিত অর্থসামর্থ্যেও অধ্যবসায়ের জয় কালচিনির সুমন ঘোষের মাধ্যমিক সাফল্য

Published on: May 9, 2026
---Advertisement---

আলিপুরদুয়ার, ৯মেঃ আলিপুরদুয়ারের কালচিনি স্টেশন লাইনের বাসিন্দা সুমন ঘোষ মাধ্যমিক পরীক্ষায় অর্জন করেছেন প্রশংসনীয় ফল, প্রাপ্ত নম্বর ৫৮৬। সীমিত অর্থসামর্থ্যের মধ্যেও তার বাবা মনোরঞ্জন ঘোষ, পেশায় অটোচালক, ছেলের পড়াশোনায় কখনও খামতি রাখেননি।

সুমন কালচিনির ইউনিয়ন একাডেমির ছাত্র। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী সুমনের স্বপ্ন ভবিষ্যতে চিকিৎসক হওয়া। পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে মনোরঞ্জন ঘোষ অটো চালিয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের পড়াশোনার খরচ জুগিয়েছেন।

ছেলের এই সাফল্যে পরিবারে আনন্দের আবহ বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন, সুমনের অধ্যবসায় ও সাফল্য এলাকার অন্যান্য ছাত্রছাত্রীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে। তবে সুমনের নিজের কথায়, “আরও কিছু নম্বর পেলে ভালো লাগত। ভবিষ্যতে আরও মন দিয়ে পড়াশোনা করব।” তার এই দৃষ্টি ও পরিশ্রম ভবিষ্যতে বড় সাফল্যের পথ প্রশস্ত করবে বলে আশা করছেন শিক্ষকরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment