আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“আগে ভোটার, পরে ভোট” স্লোগানে রাস্তায় নামল মোথাবাড়ির বাবলা এলাকার সাধারণ মানুষ

Published on: March 31, 2026
---Advertisement---

মালদা, ৩১ মার্চঃ ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল মালদার মোথাবাড়ি বিধানসভার বাবলা এলাকা। “আগে ভোটার, পরে ভোট” স্লোগান তুলে হাতে পতাকা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

এই বিক্ষোভে মহিলাদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। শুধু পথ অবরোধেই সীমাবদ্ধ থাকেননি আন্দোলনকারীরা, বহু জায়গায় রাস্তাতেই রান্না করে দুপুরের খাবারের ব্যবস্থা করতে দেখা যায়। যা থেকে আন্দোলনের দীর্ঘস্থায়ী হওয়ার ইঙ্গিত মিলছে। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, সমস্যার দ্রুত সমাধান না হলে লাগাতার অবরোধ চলবে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিটি বুথ থেকেই বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, অনিশ্চয়তা ও ক্ষোভ বাড়ছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে একত্রিত হয়ে প্রতিবাদে সামিল হয়েছেন এলাকাবাসী।

তাঁদের দাবি, অবিলম্বে বাদ পড়া নামগুলি চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

পরিস্থিতি সামাল দিতে এলাকাজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা এখনও বজায় রয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment