আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বড়দিনে রাজ্যজুড়ে শীতের দাপট, উত্তরবঙ্গে কুয়াশার হলুদ সতর্কতা

Published on: December 25, 2025
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৫ ডিসেম্বরঃ ক্যালেন্ডারের পাতায় আজ ২৫ ডিসেম্বর। বড়দিনের সকালেই রাজ্যজুড়ে শীতের আমেজ স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব কেটে গিয়ে ফের সক্রিয় হয়েছে উত্তুরে হাওয়া। এর জেরে আগামী কয়েক দিন রাজ্যজুড়ে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানানো হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের প্রভাব সবথেকে বেশি পড়তে চলেছে। বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভোরের দিকে দৃশ্যমানতা ১৯৯ থেকে নেমে ৫০ মিটার পর্যন্ত কমে যেতে পারে। এই পরিস্থিতিতে জাতীয় সড়ক ও গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আগামী দু’দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাস।

দক্ষিণবঙ্গেও শীতের কামড় কম নয়। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় কুয়াশার হলুদ সতর্কতা জারি রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ থেকে ৫০ মিটারের মধ্যে নেমে যেতে পারে। আবহাওয়াবিদদের মতে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামার সম্ভাবনাও রয়েছে।

বড়দিনের উৎসবে মেতে ওঠা সাধারণ মানুষের কাছে এই ঠান্ডা আবহাওয়া বেশ উপভোগ্য হলেও, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ভোর ও রাতের দিকে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গরম পোশাক সঙ্গে রাখা ও কুয়াশার সময় অপ্রয়োজনীয় যাতায়াত এড়ানোর কথাও বলা হয়েছে। বছর শেষে শীতের এই স্পেল পাহাড় ও পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় আরও বাড়াবে বলেই মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment