আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বার্ধক্য ভাতা দ্বিগুণের পথে, ১০০০ থেকে বেড়ে হতে পারে ২০০০ টাকা

Published on: May 13, 2026
---Advertisement---

কলকাতা, ১৩ মেঃ রাজ্যের প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য বড় সিদ্ধান্ত নিতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র সরকার। নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর সূত্রে খবর, বার্ধক্য ভাতার পরিমাণ ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হতে পারে। একইসঙ্গে প্রতিবন্ধী ভাতার পরিমাণও বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, তা এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি।

পূর্ববর্তী সরকারের আমলে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের অধীনে সাধারণ মহিলারা মাসে ১০০০ টাকা এবং তফসিলি জাতি ও জনজাতির মহিলারা অতিরিক্ত আর্থিক সহায়তা পেতেন। ভোটের আগে সেই ভাতার পরিমাণ বাড়িয়ে যথাক্রমে ১৫০০ ও ১৭০০ টাকা করা হয়েছিল।তবে ৬০ বছরের ঊর্ধ্বে মহিলাদের ক্ষেত্রে বার্ধক্য ভাতার পরিমাণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। কারণ, বর্ধিত অর্থ বার্ধক্য ভাতার ক্ষেত্রেও প্রযোজ্য হবে কি না, তা স্পষ্ট করা হয়নি।
বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পের ঘোষণা করেছিল।

সেই প্রকল্পে মহিলাদের মাসিক ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জানিয়েছেন, পুরনো কোনও সরকারি প্রকল্প বন্ধ করা হবে না। তবে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে যাচাই প্রক্রিয়া চালানো হবে।

রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল-এর দফতর থেকেই বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির এই প্রস্তাব এসেছে বলে সূত্রের খবর। বর্তমানে এই দুই ক্ষেত্রেই মাসিক ১০০০ টাকা দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে উপভোক্তাদের ভাতার পরিমাণ দ্বিগুণ হবে।

রাজনৈতিক মহলের মতে, সামাজিক সুরক্ষা প্রকল্পকে আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ নিতে চলেছে নতুন সরকার।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment