আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পাওনা মেটানোর দাবিতে অফিসে তালা, জল পরিষেবা বন্ধের হুঁশিয়ারি

Published on: February 11, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১১ ফেব্রুয়ারিঃ বকেয়া টাকার দাবিতে শিলিগুড়িতে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর-এর দফতরের সামনে বিক্ষোভ দেখালেন ঠিকাদাররা। মঙ্গলবার দপ্তরের সামনে জড়ো হয়ে তাঁরা প্রতীকীভাবে অফিসে তালা ঝুলিয়ে দেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেও বিল না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ঠিকাদাররা।
ঠিকাদারদের অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় পাইপলাইন বসানো, পুরনো লাইনের মেরামত, রক্ষণাবেক্ষণ এবং পানীয় জল সরবরাহ সংক্রান্ত একাধিক কাজ তাঁরা সম্পন্ন করেছেন। কিন্তু সেই কাজের বিপুল পরিমাণ বিল এখনও বকেয়া রয়েছে। বারবার দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি বলে দাবি তাঁদের।

বিক্ষোভকারীদের একাংশ জানান, বকেয়া টাকার চাপ ক্রমশ বাড়ছে। কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের মজুরি দেওয়াও কঠিন হয়ে পড়েছে। অনেক ঠিকাদার ঋণ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ ওঠে। দ্রুত পাওনা মেটানো না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত দেন তাঁরা।
এদিনের বিক্ষোভে ঠিকাদাররা সতর্ক করে বলেন, সমস্যা দ্রুত সমাধান না হলে জল সরবরাহ সংক্রান্ত কাজ বন্ধ করে দিতে বাধ্য হবেন। এতে শিলিগুড়ি শহরের একাধিক ওয়ার্ডে পানীয় জলের পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঠিকাদারদের দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখার আশ্বাস দেওয়া হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে শহরে জল পরিষেবা নিয়ে অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। এখন প্রশাসন ও ঠিকাদারদের আলোচনার ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment