আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দেব যত বড়ই সুপারস্টার হোক…’, টলিউডে কোণঠাসা ‘মাচো মস্তানা’ হিরণের বিস্ফোরক পাল্টা বার্তা

Published on: May 9, 2026
---Advertisement---

কলকাতা, ৯ মেঃ ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক বিতর্ক পেরিয়েও ভোটব্যাঙ্কে তার কোনও প্রভাব পড়েনি শ্যামপুরে জয়ের মাধ্যমে সেই বার্তাই দিলেন অভিনেতা-বিধায়ক হিরান চ্যাটার্জি। খড়গপুর কেন্দ্র হাতছাড়া হলেও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শ্যামপুর থেকে জিতে নতুন করে রাজনৈতিক ময়দানে নিজের অবস্থান পোক্ত করেছেন তিনি। বিজেপির জয়ের আবহে ‘মাচো মস্তানা’ ইমেজের এই অভিনেতা আবারও লাইমলাইটে।

জয়ের পরই কটাক্ষের সুরে অভিনেতা-সাংসদ দেব-কে নিশানা করেছেন হিরণ। তিনি বলেন, “যে আমার কেরিয়ার শেষ হওয়ার কথা বলেছিল, বাংলার মানুষই তাকে ভুল প্রমাণ করেছে। মানুষের আশীর্বাদেই আমি ফিরেছি।” তাঁর দাবি, ব্যক্তির থেকে মানুষের শক্তি বড় আর সেই শক্তির প্রমাণ মিলেছে এবারের নির্বাচনে।

উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় দেব মন্তব্য করেছিলেন, হিরণের সিনেমার কেরিয়ার শেষ এবং রাজনীতিতেও তিনি টিকতে পারবেন না। সেই মন্তব্যেরই জবাব যেন দিলেন হিরণ নিজের জয়ের মাধ্যমে। তাঁর কথায়, “দেব যত বড় সুপারস্টারই হোক, পশ্চিমবঙ্গের মানুষের শক্তি তার চেয়েও বেশি।”

এদিকে, দীর্ঘদিন ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকার অভিজ্ঞতাও তুলে ধরেছেন হিরণ। ২০২০ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই বহু প্রযোজক-পরিচালক ও সহশিল্পীরা তাঁর সঙ্গে যোগাযোগ রাখেননি বলে অভিযোগ। তবে এবার রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে বলেই দাবি তাঁর। “যাঁরা এতদিন খোঁজ নেননি, তাঁরাই এখন ফোন করে কাজের ইচ্ছা প্রকাশ করছেন,” বলেন তিনি। যদিও এই পরিবর্তনকে স্বাভাবিকভাবেই দেখছেন হিরণ এবং সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার ব্রিগেডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। তবে ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, শপথ অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন রিতিকা গিরি, যাকে তাঁর ‘নতুন স্ত্রী’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। যদিও মনোনয়নপত্রে অন্য নাম থাকায় বিষয়টি নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক ও সামাজিক মহলে।

সব মিলিয়ে, রাজনীতি ও ব্যক্তিগত জীবনের নানা বিতর্কের মধ্যেও শ্যামপুরের জয়ে আত্মবিশ্বাসী হিরণ চট্টোপাধ্যায় এখন নতুন অধ্যায়ের দিকে এগোতে প্রস্তুত।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment