মাথাভাঙা, ২৬ ডিসেম্বরঃ মাথাভাঙ্গা শহর সংলগ্ন ৫ নম্বর ওয়ার্ডের ডাম্পিং গাউন এলাকায় এক সদ্যজাত শিশুর ভ্রুন উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল ও বিভিন্ন নার্সিংহোম থেকে নোংরা আবর্জনা এখানে ফেলা হয়।
এদিন সকালে নোংরা আবর্জনা থেকে কুকুর ভ্রুন এক বাড়ির সামনে ফেললে স্থানীয়রা বাঁশের ব্যারিকেড দিয়ে পুরসভার ময়লা ফেলার গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ দেখায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ ও এলাকার কাউন্সিলর।পুলিশ এসে সেই ভ্রুণ উদ্ধার করে নিয়ে যায়।বিষয়টি নিয়ে এলাকার কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া ক্ষোভ উগরে দেন





