আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

SIR বিতর্কে নতুন চমক: প্রয়াত তৃণমূল বিধায়কের ছেলের নামে শুনানির নোটিস

Published on: January 16, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৬ জানুয়ারিঃ এসআইআর প্রক্রিয়া ঘিরে বিতর্ক কিছুতেই থামছে না। বরং দিন যত যাচ্ছে, ততই বাড়ছে নির্বাচন কমিশনের অন্দরে অস্বস্তি ও রাজনৈতিক চাপ। একের পর এক শাসকদলের নেতানেত্রীর নামে আসছে শুনানির নোটিস। সেই তালিকায় এবার যুক্ত হল প্রয়াত তৃণমূল বিধায়কের পরিবারের সদস্যের নাম, যা ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, তেহট্ট বিধানসভার প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস কুমার সাহার ছেলের কাছে এসেছে এসআইআরের শুনানির নোটিস। বুধবার বিকেলে নির্বাচন কমিশনের তরফে এই নোটিস পাঠানো হয় সাগ্নিক সাহার নামে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। অনেকেই নোটিস পেয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

সাগ্নিক সাহা প্রয়াত তাপস সাহার একমাত্র ছেলে। তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন। পেশাগতভাবে বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। বাবার মৃত্যুর পর বর্তমানে তেহট্ট থানার কড়ুইগাছিতে নিজেদের বাড়িতেই থাকছেন সাগ্নিক। হঠাৎ করে তাঁর নামে এসআইআর শুনানির নোটিস আসায় তিনি নিজেই ক্ষোভ উগরে দিয়েছেন।

তাপস কুমার সাহা দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৬ সালে পলাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন তিনি। এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তেহট্ট কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়াই করে বিজেপির প্রবল হাওয়ার মধ্যেও জয় ছিনিয়ে আনেন। এলাকায় জনপ্রিয় ও পরিচিত মুখ ছিলেন তাপস সাহা।

২০২৫ সালে শারীরিক অসুস্থতা শুরু হয় তাঁর। অবশেষে ১৫ মে সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বাবার প্রয়াণের শোক সামলাতে না সামলাতেই এবার এসআইআর নোটিস ঘিরে নতুন করে মানসিক চাপের মুখে পড়েছেন তাঁর পরিবার।

নোটিস পাওয়ার পর সাগ্নিক সাহা বলেন, “বাবার রাজনৈতিক জীবন দীর্ঘদিনের। তিনি রাজ্যের পরিচিত মুখ ছিলেন। দেশের মধ্যেই এই রাজ্য, সেই রাজ্যেরই দুটি আলাদা বিধানসভা কেন্দ্র থেকে দু’বারের বিধায়ক ছিলেন আমার বাবা। আজ আমাকে প্রমাণ দিতে হবে আমি ভারতীয় নাগরিক কিনা—এটা কোনওভাবেই বাঞ্ছনীয় নয়।”

এই ঘটনায় ফের প্রশ্ন উঠছে, এসআইআর প্রক্রিয়ায় নোটিস পাঠানোর ক্ষেত্রে যথাযথ যাচাই করা হচ্ছে কি না। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ধরনের ঘটনা কমিশনের ভূমিকা নিয়েই আরও বিতর্ক উসকে দিতে পারে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment