আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দেশব্যাপী ধর্মঘটের প্রভাব শিলিগুড়িতে, শহরের বিভিন্ন এলাকায় বন্ধ দোকানপাট

Published on: February 12, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১২ ফেব্রুয়ারিঃ বিভিন্ন জেলার পাশাপাশি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা দেশব্যাপী ধর্মঘটের প্রভাব পড়েছে শিলিগুড়িতেও। শহরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বাজার ও দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। সকাল থেকেই ধর্মঘটের সমর্থনে বিভিন্ন সংগঠনের কর্মীরা রাস্তায় নামেন এবং পিকেটিং করতে দেখা যায়।

তবে আজ উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীদের সুবিধার্থে পরিবহন পরিষেবা ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। সেই কারণে শহরের বিভিন্ন রাস্তায় বাস, অটো ও টোটো চলাচল বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক ছিল।পরীক্ষাকেন্দ্রগুলির সামনে পুলিশি নজরদারিও চোখে পড়ে।

অন্যদিকে, শহরের একটি সরকারি ব্যাংকে ভিন্ন চিত্র ধরা পড়ে। অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও ওই ব্যাংকের কর্মীরা ধর্মঘট উপেক্ষা করে প্রশাসনের উপস্থিতিতে ব্যাংকে প্রবেশ করেন এবং পরিষেবা চালু রাখেন। বিষয়টি নিয়ে ধর্মঘট সমর্থকদের একাংশের মধ্যে অসন্তোষের সুর শোনা যায়।

সামগ্রিকভাবে, ধর্মঘটের প্রভাব শিলিগুড়িতে আংশিকভাবে পড়লেও পরীক্ষার কথা মাথায় রেখে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment