কোচবিহার, ২৫ জানুয়ায়ারিঃ জাতীয় ভোটার দিবস পালিত হল কোচবিহারে। আজ ল্যান্স ডাউন হলে ওই অনুষ্ঠান হয়।রবিবার ভোটার দিবসের উদযাপন উপলক্ষে সাজানো ট্যাবলোর যাত্রা সূচনা করেন কোচবিহারের জেলা শাসক রাজু মিশ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। সবুজ পতাকা নেড়ে ট্যাবলোর যাত্রা শুরু করা হয়।
পরবর্তীতে কোচবিহার ল্যান্স ডাউন হলে আয়োজিত হল ভোটার দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান হয।যেখানে বিএলও থেকে শুরু করে ero এবং অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন কর্মীদের সম্মাননা প্রদান করা হয়েছে তাদের ভাল কাজের জন্য।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক রাজু মিশ্র উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দী সহ অন্যান্য আধিকারিক বৃন্দ এদিন ওই অনুষ্ঠান থেকে তিনজন নতুন ভোটারের হাতে ভোটার কার্ড তুলে দেওয়া হয়েছে।





