আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রয়াত শিল্পী জুবিন গর্গ কে শ্রদ্ধা জানিয়ে জাতীয় সাহিত্য সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হল আসামে

Published on: December 14, 2025
---Advertisement---

জলপাইগুড়ি, ১৪ ডিসেম্বর :খ্যাতনামা প্রয়াত শিল্পী জুবিন গর্গ কে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হল জাতীয় সাহিত্য সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবেশী রাজ্য আসামে সম্প্রতি অনুষ্ঠিত হয় ওই অনুষ্ঠান।জুবিন গর্গ এর স্মৃতিতে শ্রদ্ধা জানান খ্যাতনামা কবি ও সাহিত্যিকরা।উত্তরবঙ্গের কবিরাও অংশ নেন। মঞ্চে স্বর্ণপদকে সম্মানিত হলেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের দুরামারি এলাকার বাসিন্দা, শিক্ষক ও কবি-শিল্পী অনিমেষ সরকার। পাশাপাশি কবিতা পাঠ প্রতিযোগিতায় অসামান্য কাব্য প্রতিভার স্বীকৃতি স্বরূপ চ্যাম্পিয়ন নির্বাচিত হয়ে স্বর্ণপদক লাভ করেন আনারুল ইসলাম প্রামানিক।

এই অনুষ্ঠানে উত্তরবঙ্গ থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি গৌরাঙ্গ রায়, পার্থ প্রতিম রায় প্রধান, তানিয়া সরকার এবং নূর নবীউল ইসলাম। এছাড়াও সামাজিক দায়বদ্ধতা ও সাহিত্যচর্চার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিবাজী কিন্নর-কেও স্বর্ণপদকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পাশাপাশি ত্রিপুরা, মেঘালয়সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে মোট তিন শতাধিক কবি অংশগ্রহণ করেন।

ওই সাহিত্য মঞ্চে উত্তরবঙ্গের কবি ও শিল্পী অনিমেষ সরকার জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করেন।যা উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়।উল্লেখযোগ্যভাবে, এদিন মোট ২০ জন কবিকে স্বর্ণপদক প্রদান করা হয় এবং অন্যান্য অংশগ্রহণকারীদের জুবিন গড়ের স্মৃতি সম্মানে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশ্ব মানব বিকাশ পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেবনাথ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment