আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“আমার ভোট আগেই পড়ে গেছে” বুথে ক্ষোভ, হস্তক্ষেপে বিজেপি প্রার্থী শংকর ঘোষ

Published on: April 23, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৩ এপ্রিলঃ ভোটগ্রহণ চলাকালীন শিলিগুড়ির জগদীশচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ২৩৫ নম্বর বুথে ভোট জালিয়াতির অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রথমবারের ভোটার কাজল দাস এদিন বাবা গোপাল দাসকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসে জানতে পারেন, তাঁর ভোট ইতিমধ্যেই অন্য কেউ দিয়ে দিয়েছে।এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন কাজল দাস এবং বিষয়টি প্রকাশ্যে আনেন। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি জানান, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে এসে এমন অভিজ্ঞতা অত্যন্ত হতাশাজনক।

ঠিক সেই সময় বুথ থেকে বেরোচ্ছিলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ। বিষয়টি জানতে পেরে তিনি কাজল দাসের সঙ্গে কথা বলেন এবং তাঁকে নিয়ে পুনরায় বুথে প্রবেশ করেন। পরে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, ভোটার স্লিপ অন্যের হাতে পড়ে যাওয়ার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই এটিকে প্রশাসনিক গাফিলতি বলেই মনে করছেন।

শংকর ঘোষ এই বিষয়ে সংশ্লিষ্ট এসডিওর সঙ্গে কথা বলেন এবং কীভাবে ওই ভোটারকে পুনরায় ভোট দেওয়ার সুযোগ দেওয়া যায়, তা নিয়ে উদ্যোগ নেন।

ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য বুথ চত্বরে উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনা ভোটের দিনে নিরাপত্তা ও প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment