আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মুসলিম ভোটে ভাঙন, সংখ্যালঘু অধ্যুষিক জেলাতেও গেরুয়া শিবিরের অগ্রগতি, ব্যাখ্যা দিল শুভেন্দু

Published on: May 4, 2026
---Advertisement---

কলকাতা, ৪ মেঃ বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলের ট্রেন্ড সামনে আসতেই আত্মবিশ্বাসী সুরে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এবারের নির্বাচনে মুসলিম ভোট একতরফাভাবে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যায়নি, বরং সেখানে স্পষ্ট ভাঙন দেখা গিয়েছে। আর তার জেরেই সংখ্যালঘু অধ্যুষিক এলাকাগুলিতেও ভালো ফল করছে বিজেপি।

প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতার দিকেই এগোচ্ছে গেরুয়া শিবির। প্রায় ২০০-র কাছাকাছি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী নিজে নন্দীগ্রাম থেকে এগিয়ে রয়েছেন, পাশাপাশি ভবানীপুরে মমতা ব্যানার্জি-এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরের মতো সংখ্যালঘু অধ্যুষিক জেলাতেও বিজেপির উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে। মালদহে ১২টির মধ্যে ৬টি, মুর্শিদাবাদে ২২টির মধ্যে ৮টি এবং উত্তর দিনাজপুরে ৯টির মধ্যে ৪টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।

শুভেন্দুর ব্যাখ্যা, একদিকে হিন্দু ভোট এককাট্টা হয়েছে, অন্যদিকে মুসলিম ভোট বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। কিছু ক্ষেত্রে বিজেপিও মুসলিম ভোট পেয়েছে বলে দাবি তাঁর। রাজনৈতিক মহলের মতে, এই ভোটের সমীকরণই রাজ্যের ফলাফলে বড় ভূমিকা রাখছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment